× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনতিবিলম্বে ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের বিক্ষোভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২ পিএম

অনতিবিলম্বে ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের বিক্ষোভ

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বড় সমাবেশ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে পিটিআইয়ের কয়েকজন আইনপ্রণেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ চার আইনপ্রণেতাকে আটক করেছে বলে জানালেও পিটিআইয়ের একজন মুখপাত্র বলেছেন, দলের অন্তত ১৩ জন আইনপ্রণেতাকে ইসলামাবাদের বিভিন্ন স্থান থেকে তুলে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে সংসদের বাইরে থেকে আটক করা হয়েছে।

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায়, সংসদের বাইরে আটকে পড়া আইনপ্রণেতাদের ঠেলে গাড়িতে তুলছে পুলিশ। সংসদের বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব খান এই দৃশ্যকে ‘ঘৃণ্য’ বলে নিন্দা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইমরান খানের সহযোগী জুলফিকার বুখারি বলেছেন, গতকালের ব্যাপক বিক্ষোভ সরকারের বুকে কাঁপুনি ধরিয়েছে। আইনপ্রণেতাদের আটকের ঘটনাকে অবৈধ বলে অভিহিত করেছেন তিনি। পিটিআইয়ের চেয়ারম্যান গহর খান ও জ্যেষ্ঠ নেতা শোয়েব শাহিন ও দলের আরেক মুখপাত্র শের আফজাল মারওয়াতকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন বুখারিপুলিশ বলেছে, ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদের উপকণ্ঠে পিটিআইয়ের সমাবেশে পুলিশের ওপর হামলা হয়েছে। এই হামলায় পুলিশের এক সদস্য আহত হওয়ায় সন্দেহভাজন হামলাকারীদের বিরুদ্ধে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) অভিযান চালানো হয়েছে। তবে পিটিআই বলছে, শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করায় সমাবেশে সহিংসতা ছড়িয়ে পড়ে।


সূত্র : রয়টার্স।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা