× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপ্রাপ্তবয়স্কদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেবে অস্ট্রেলিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৮ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৯ পিএম

শিশুরা ফোন চালানোয় ব্যস্ত। ছবি : সংগৃহীত

শিশুরা ফোন চালানোয় ব্যস্ত। ছবি : সংগৃহীত

শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। ইন্সটাগ্রাম ও টিকটকের মতো সামাজিক প্ল্যাটফর্মগুলো শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এমন উদ্বেগ থেকেই এ পরিকল্পনা করেছে দেশটি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এ বিষয়ে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী অ্যালবানিজ জানিয়েছেন, শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে একটি  আইন প্রবর্তন করা হবে। তবে আইন কার্যকর করার আগে আগামী মাসগুলোতে সামাজিকমাধ্যমে বয়স যাচাইয়ের পরীক্ষা শুরু করবে দেশটি। 

তিনি আরও জানিয়েছেন, তারা মধ্য-বামপন্থি লেবার পার্টি সরকার ন্যূনতম বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে বিবেচনা করছে। 

অ্যালবানিজ বলেছেন,`বাবা-মায়েরা তাদের সন্তানদের সামাজিকমাধ্যম ব্যবহান নিযে উদ্বিগ্ন। তারা চান তাদের সন্তানরা ফোন থেকে দূরে সরে যাক আর মাঠে গিয়ে খেলা করুক। আমিও চাই তারা মাঠে যাক, সুইমিং পুল ও টেনিস কোর্সে গিয়ে খেলা করুক। যথেষ্ট হয়েছে। তাই আমরা এই পদক্ষেপ নিচ্ছি।’

এই পরিকল্পনা নিয়ে বেশকয়েকটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ব্যক্তিগতভাবে ১৬ বছরের কম বয়সি শিশুদের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর করতে চান তিনি।   

বিরোধীদলীয় নেতা ও মধ্য-ডানপন্থি লিবারেল পার্টির প্রধান পিটার ডাটনও এর আগে ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পক্ষে তারা মত দিয়েছেন। 

চীন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের বেশকয়েকটি রাজ্যে অপ্রাপ্তবয়স্কদের সামাজিকমাধ্যম ব্যবহার সীমাবদ্ধ করতে আইন পাস করেছে।

সূত্র : আলজাজিরা, জিও নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা