× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথমবারের মতো বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন কমলা-ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১১:০১ এএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫২ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁ দিকে) ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁ দিকে) ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনকে সামনে রেখে প্রথম ও সম্ভবত শেষবারের মতো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এবিসি নিউজে এ বিতর্কটি অনুষ্ঠিত হবে।  

ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এটি একটি বড় গেম-চেঞ্জি মুহূর্ত হতে পারে।

কোটি কোটি আমেরিকান ভোটার ডেমোক্রেটদের প্রেসিডেন্ট প্রার্থী কমলা ও রিপাবলিকানদের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে অবশেষে বিতর্কে মুখোমুখি হতে দেখবেন।  

একটি মাত্র ভুল যুক্তরাষ্ট্রের ইতিহাসের একটি অন্যতম নাটকীয় নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতার ভারসাম্য বিগড়ে দিতে পারে। আবার নির্বাচনের শেষদিন পর্যন্ত দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলতে পারে।

সমালোচনার মুখে পড়ে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ান দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তার স্থানে ডেমোক্রেটদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে গত জুলাইয়ে মনোনয়ন পান ৫৯ বছর বয়সি কমলা হ্যারিস। তাই যেসব ভোটাররা তার সম্পর্কে খুব কমই জানেন তাদের মন জয় করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হবে এটি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা