× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন মেয়াদে আলজেরিয়ার প্রেসিডেন্ট তেবউন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ০০:৩০ এএম

নতুন মেয়াদে আলজেরিয়ার প্রেসিডেন্ট তেবউন

নতুন মেয়াদে আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আবদেলমাদজিদ তেবউন। গত শনিবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রকাশের পর জানা যায়, ৭৮ বছর বয়সি এই নেতা বিপুল ভোটে জয়ী হয়েছেন। গত রবিবার (৯ সেপ্টেম্বর) আলজেরিয়ার নির্বাচন কমিশন এ তথ্য জানায়।

সোমবার (১০ সেপ্টেম্বর) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে দেশটির নির্বাচনসংক্রান্ত জাতীয় স্বাধীন কর্তৃপক্ষের (এএনআইই) প্রধান মোহাম্মদ সারফি গত শনিবারের (৮ সেপ্টেম্বর) নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ৫৬ লাখ ৩০ হাজার ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আবদেলমাদজিদ তেবউন ৫৩ লাখ ২০ হাজার ভোট পেয়েছেন, যা মোট ভোটের ৯৪ দশমিক ৬৫ শতাংশ।

সেনাসমর্থিত তেবউনের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রক্ষণশীল হাসানি সেরিফ পেয়েছেন ৩ শতাংশ ভোট আর সমাজতান্ত্রিক ইউসেফ আউসিসে পেয়েছেন ২ দশমিক ১ শতাংশ ভোট।

ভোটের ফলাফল ঘোষণা করতে গিয়ে নির্বাচন কমিশনের প্রধান সারফি বলেছেন, নির্বাচনে স্বচ্ছতা এবং সব প্রার্থীর মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কাজ করেছে। ২০১৯ সালে আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন তেবউন।

তেবউন বেকার মানুষদের জন্য সুযোগ-সুবিধা, পেনশন ও সরকারি গৃহায়ণ কর্মসূচি বাড়ানোর অঙ্গীকার করেছেন। প্রেসিডেন্ট হিসেবে তেবউন তার প্রথম মেয়াদেই এসব সুযোগ-সুবিধা বাড়িয়েছিলেন।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা