× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মণিপুরে সাতরঙা মেইতি পতাকা উড়িয়ে বিতর্কে শিক্ষার্থীরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ০০:২৪ এএম

মণিপুরে সাতরঙা মেইতি পতাকা উড়িয়ে বিতর্কে শিক্ষার্থীরা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে এখন ধ্বংসযজ্ঞের চিহ্ন। বিভিন্ন জায়গায় রকেট ও ড্রোন হামলা চালিয়েছে কুকি বিদ্রোহীরা। তাদের এসব হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল। একই সময় রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার (১০ সেপ্টেম্বর) সকালের দিকে মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে হামলা চালান তারা। এ সময় ডিসি অফিসে টানানো পতাকা নামিয়ে সাতরঙা একটি পতাকা ওড়ান তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মণিপুরের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরকারি অফিস থেকে একটি পতাকা নামিয়ে সেখানে নতুন করে আরেকটি পতাকা ওড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে। ইস্টমোজোর প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীরা নতুন করে যে পতাকাটি উড়িয়েছেন সেটি কাঙ্গলিপাক বা সালাই ট্যারেট পতাকা বলে ধারণা করা হচ্ছে। মণিপুরের শিক্ষার্থীদের সরকারি অফিসে নতুন পতাকা উত্তোলনের এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ইস্টমোজো বলছে, রাজ্যের থাউবাল জেলার ডেপুটি কমিশনারের (ডিসি) কার্যালয়ে এ ঘটনা ঘটেছে। ভবনের ছাদে উঠে শিক্ষার্থীরা একটি সাত রঙের পতাকা উড়িয়েছেন। এ ঘটনার সময় সেখানে উপস্থিত লোকজনকে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। জানা গেছে, বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাসভবনে হামলার চেষ্টা করেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছেন। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরে শিক্ষার্থীদের এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন ও থাউবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছেন। ইস্টমোজোর প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীরা নতুন করে যে পতাকাটি উড়িয়েছেন সেটি কাঙ্গলিপাক বা সালাই ট্যারেট পতাকা বলে ধারণা করা হচ্ছে।

মণিপুরের শিক্ষার্থীদের সরকারি অফিসে নতুন পতাকা উত্তোলনের এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ‘কাঙ্গলিপাক বা সালাই ট্যারেট পতাকা’ একটি আয়তাকার সাত রঙের পতাকা। প্রাচীনকালের মেইতি জাতিগোষ্ঠীর সাতটি বংশের প্রতিনিধিত্বের কথা তুলে ধরতে মণিপুরে অনেকেই এই পতাকা ব্যবহার করেন।

সুভাষ সিং বলেন, শিক্ষার্থীরা একটি পুরোনো সালাই ট্যারেট পতাকা নামিয়ে নতুন পতাকা উত্তোলন করেছে। তবে নতুন পতাকাটি কিছুক্ষণ পরই নামিয়ে ফেলা হয়েছে। বিষয়টি পরিষ্কার করে তিনি বলেন, ‘‘আমরা সাধারণত প্রধান ফটকে পতাকা উত্তোলন করি না। আমাদের মূল অফিস ভবনে তেরঙা উড়ানো হয়।’’

 

সূত্র : ইন্ডিয়া টুডে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা