× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোদি ও আদানিকে তোপ দাগলেন রাহুল গান্ধী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫৯ পিএম

মোদি ও আদানিকে তোপ দাগলেন রাহুল গান্ধী

ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা হিসেবে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রথম বিদেশ সফর করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রের ডালাস ও ওয়াশিংটনে ভারতীয় বংশোদ্ভূত, পড়ুয়া, ব্যবসায়ী, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে আলাপচারিতায় যোগ দেওয়ার কথা রয়েছে। সফরকালেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গৌতম আদানির যোগাযোগ নিয়ে তোপ দাগলেন রাহুল।

সম্প্রতি ঋণ শোধ করতে না পেরে নিজেদের দেউলিয়া বলে দাবি করা ১০টি সংস্থার প্রায় ৬২,০০০ হাজার কোটি রুপির বকেয়া ঋণ মাত্র ১৬,০০০ কোটি টাকায় রফা করেছে ঋণদাতা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। ফলে বাকি ৪৬ হাজার কোটি টাকা শোধ করতে হবে না। উল্লেখ্য, এই ১০ সংস্থাকেই কিনে নিয়েছিল নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ আদানি গ্রুপব্যাংকের কর্মী ইউনিয়নগুলো এ তথ্য প্রকাশের পরপরই আন্দোলন শুরু করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আজ (৭ সেপ্টেম্বর) রাহুল বলেন, ‘মোদিজির জাদু আপনারা দেখেছেন? একপলকে মানুষের কষ্টার্জিত আয়ের টাকা, জমানো সঞ্চয় আদানি গোষ্ঠীর লাভের গুড় হয়ে উঠেছে। ব্যাংকে টাকা জমাবেন আপনি, ওই টাকা ব্যাংক বড় গ্রুপকে ধার দেবে। ওই গ্রুপ এই ধার যে শোধ করতে পারবে না সে তো জানা কথানিয়ম অনুসারে ব্যাংক টাকা আদায়ের চেষ্টা করে। কিন্তু মোদিজির জাদুই এখানে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ১০টি সংস্থাকে ৬১,৮৩২ কোটি টাকা ঋণ দিয়েছিল। আদানি গোষ্ঠী ১৬ হাজার কোটি টাকা শোধ করলেই হবে। মোদিজি ঋণ মওকুফ করে দিলেন। সহজ কথায়, সাধারণ মানুষের ৪৬ হাজার কোটি টাকা যা ব্যাংকে রাখা ছিল সব আদানি গোষ্ঠীকে উপহার দেওয়া হলো।’ সূত্র : ইন্ডিয়া টুডে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা