× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাপুয়া নিউগিনিতে আঘাত হানল ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১১ এএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:০২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পাপুয়া নিউগিনির অ্যাঙ্গোরাম থেকে ৬৬ কিলোমিটার উত্তর-পূর্বে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে।

ইউএসজিএস আরও জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। 

এ ভূমিকম্পটি শক্তিশালী হলেও এর ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। এদিকে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ভূমিকম্পের জন্য এখনও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ভৌগোলিক অবস্থানের কারণেই পাপুয়া নিউগিনি ভূমিকম্পপ্রবণ একটি দেশ।

২০১৮ সালে পিএনজির দুর্গম পাহাড়ি উচ্চভূমিতে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে শতাধিক মানুষ নিহত হয়। হাজার হাজার ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

২০২২ সালের সেপ্টেম্বরে পাপুয়া নিউগিনিতে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে বেশ কিছু লোক আহত হয়। অনেক ভবনের ক্ষয়ক্ষতি হয়।

সূত্র : সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা