× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে বাস উল্টে শিশুসহ নিহত ৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৭ পিএম

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস। ছবি : সংগৃহীত

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য মিসিসিপিতে বাস দুর্ঘটনায় শিশুসহ আটজন নিহত হয়েছে। আরও ৩০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) ভোরে দেশটির স্থানীয় গণমাধ্যম এ বিষয়ে জানিয়েছে।   

ভিকসবার্গ ডেইলি নিউজ জানিয়েছে, ৪৭ জন যাত্রী বহনকারী এক বাণিজ্যিক বাস ওয়ারেন কাউন্টিতে উল্টে গেছে । এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত আরও এক যাত্রীর মৃত্যু হয়। 

ওয়ারেন কাউন্টির করোনার ডগ হাস্কি জানিয়েছেন, ৩০ জনেরও বেশি যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ দুর্ঘটনায় একটি ছয় বছর বয়সি ছেলে ও তার ১৬ বছর বয়সি বোন নিহত হয়েছে। তারা গুয়াতেমালার বাসিন্দা। তাদের মাকে শনাক্ত করেছেন। 

হাস্কি আরও জানিয়েছেন,বাসের বেশিরভাগ যাত্রীই লাতিন আমেরিকান নাগরিক ছিলেন। কর্তৃপক্ষ অন্য নিহতদের শনাক্তে কাজ করছে।

মিসিসিপি হাইওয়ে প্যাট্রোল এই দুর্ঘটনার তদন্ত করছে। তবে নিহতদের নাম এখনও প্রকাশ করা হয়নি।

সূত্র : আলজাজিরা, এনডিটিভি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা