× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এফ-১৬ বিমান বিধ্বস্ত

ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ১২:৪৫ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৪ ১৫:৫৩ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুককে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (৩০ আগস্ট) প্রেসিডেন্টের ওয়েবসাইটে ওলেশচুককে বরখাস্তের আদেশ প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনী জানায়, সোমবার (২৬ আগস্ট) রাশিয়ার একটি বড় হামলা প্রতিহত করতে গিয়ে একটি এফ-১৬ বিমান বিধ্বস্ত হয়েছে। আর এর পাইলট নিহত হয়েছেন। সামরিক বাহিনীর এ তথ্য জানানোর এক দিন পরই ওলেশচুককে বরখাস্তের এ ঘোষণাটি দেওয়া হয়।

জেলেনস্কি শুক্রবার তার সন্ধ্যার ভাষণে বলেছেন, ‘আমি বিমান বাহিনীর কমান্ডারকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমাদের সব সামরিক পাইলটের প্রতি চিরকৃতজ্ঞ।’

তিনি বরখাস্ত করার কোনো কারণ উল্লেখ করেননি। তবে কর্মীদের অবশ্যই সুরক্ষা দেওয়ার বিষয়ে উল্লেখ করেছেন। তিনি বিমান বাহিনীর কমান্ড আরও জোরদার করা প্রয়োজন বলেও উল্লেখ করেছেন।

ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছেন, জেনারেল লেফটেন্যান্ট আনাতোলি ক্রিভোনোজকা অস্থায়ীভাবে বিমান বাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করবেন।

ইউক্রেন সামরিক বাহিনী জানিয়েছে, একটি রুশ লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে বিমান বিধ্বস্তের কারণ জানায়নি।

সোমবার ওলেশচুক জানান, এ ঘটনার তদন্ত করতে যুক্তরাষ্ট্রের সহযোগীরা সহায়তা করছেন।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা