× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপোরিঝিয়ায় হামলার ‘উন্মাদনা’ বন্ধের আহ্বান জাতিসংঘের

প্রবা ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২২ ১২:২৪ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২২ ১৫:২৬ পিএম

রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইউক্রেন বাহিনী। ছবি : সংগৃহীত

রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইউক্রেন বাহিনী। ছবি : সংগৃহীত

রাশিয়া অধিকৃত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্যবস্তু করে একের পর এক হামলার নিন্দা জানিয়ে ‘এ পাগলামি বন্ধ করার’ আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)

সোমবার (২১ নভেম্বর) প্রকাশিত আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্র। গত সপ্তাহান্তে গোলাগুলি থেকে শুরু করে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে অঞ্চলটি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জানান, ওইদিন শুধু বিদ্যুৎকেন্দ্রই নয়, বরং ইউক্রেনের পূর্বাঞ্চলেও আক্রমণ চালায় রুশ সামরিক বাহিনী। এ ছাড়া পূর্ব দোনেৎস্ক প্রদেশেও ভয়াবহ স্থলযুদ্ধ চলছে বলেও জানান তিনি।

আইএইএ-প্রধান রাফায়েল গ্রসি রবিবার এক বিবৃতিতে বলেন, ‘গতকাল এবং আজ সকালে আমাদের টিম যে খবর জানিয়েছে তা অত্যন্ত হতাশাজনক। প্রধান এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা কখনই গ্রহণযোগ্য নয়।’

রাফায়েল আরও বলেন, ‘এর পেছনে যে-ই থাকুক না কেন, অবিলম্বে তা বন্ধ করতে হবে। আমি আগেও বলেছি এখনও বলছি, আপনারা আগুন নিয়ে খেলছেন।’

আইএইএ জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি নতুন করে গোলাবর্ষণ শুরু হয়। জাপোরিঝিয়া পরিষেবার পরমাণু শক্তি সংস্থার বিশেষজ্ঞরা রবিবার সকালে অল্প সময়ের ব্যবধানে এক ডজনের বেশি বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং তাদের জানালা থেকে কিছু বিস্ফোরণ দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

দিন শেষে সংস্থাটি জানায়, সেখানে গোলাগুলি বন্ধ হয়ে গেছে এবং তাদের বিশেষজ্ঞরা সোমবার এর পরিস্থিতি মূল্যায়ন করবেন।

বিশেষজ্ঞরা জানান, বিদ্যুৎকেন্দ্রটির কিছু অংশের ক্ষতি হয়েছে তবে কোনো ধরনের বিকিরণ বা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেনি।

একটি ফরাসি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রাফায়েল গ্রসি বলেন, এটি নিশ্চিত যে বিদ্যুৎকেন্দ্রে চালানো হামলা কোনো দুর্ঘটনা নয়। যারা এটা করছে তারা খুব ভালোভাবেই জানে তারা কোথায় হামলা চালাচ্ছে। এ হামলা ইচ্ছাকৃত।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযান শুরুর কিছুদিনের মধ্যেই তারা ইউরোপের বৃহত্তম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়ে নেয়; যা দখলে নেওয়ার পর থেকেই বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা করে আসছে কিয়েভসহ আন্তর্জাতিক মহল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা