× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পকে সমর্থন দিতে সরে দাঁড়ালেন কেনেডি জুনিয়র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ২০:১৮ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ২০:১৮ পিএম

ট্রাম্পকে সমর্থন দিতে সরে দাঁড়ালেন কেনেডি জুনিয়র

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে গত শুক্রবার নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র। একই সঙ্গে তিনি রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনের কথা জানিয়েছেন। ৭০ বছর বয়সি কেনেডি জুনিয়র যুক্তরাষ্ট্রে রাজনৈতিকভাবে প্রভাবশালী কেনেডি পরিবারের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার বাবা ছিলেন মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডি এবং চাচা ছিলেন সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি।

গত শুক্রবার (২২ আগস্ট) অ্যারিজোনার ফিনিক্সে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের প্রতি সমর্থন ঘোষণা করেন কেনেডি জুনিয়র। তিনি বলেন, দলীয় নীতিমালাই তাকে দল ছাড়তে এবং ট্রাম্পকে সমর্থন জানাতে বাধ্য করেছে। এর কয়েক ঘণ্টা পরই অ্যারিজোনায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশে যোগ দেন কেনেডি জুনিয়র।

এ ঘটনাকে ‘অভূতপূর্ব’ ও ‘বুদ্ধিমত্তা’র কাজ বলে কেনেডি জুনিয়রকে গ্লেনডেলের সমাবেশ মঞ্চে স্বাগত জানান ট্রাম্প। কেনেডি জুনিয়রকে স্বাগত জানানোর আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ১৯৬৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত সব নথি প্রকাশ করবেন। তবে ট্রাম্পকে সমর্থন জানানোয় ভীষণ ক্ষুব্ধ হয়েছে কেনেডি জুনিয়রের বোন কেরি কেনেডি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে লিখেছেনÑ ট্রাম্পের প্রতি তার (কেনেডি জুনিয়র) সমর্থন আমাদের বাবা ও পরিবারের আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা। এটি একটি দুঃখজনক গল্পের একটি দুঃখজনক পরিসমাপ্তি।


সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা