× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়েমেনে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪ ১০:১৬ এএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৪ ১০:৩৭ এএম

দক্ষিণ ইয়েমেনের আবিয়ান প্রদেশে দেশটির বিচ্ছিন্নতাবাদী দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের সামরিক সদস্যরা। ছবি : সংগৃহীত

দক্ষিণ ইয়েমেনের আবিয়ান প্রদেশে দেশটির বিচ্ছিন্নতাবাদী দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের সামরিক সদস্যরা। ছবি : সংগৃহীত

ইয়েমেনে একটি আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। দেশটির আবিয়ান প্রদেশের মুদিয়াহ জেলার একটি মিলিটারি চেকপোস্টে এ হামলা হয়। হামলাকারী একটি গাড়ি চালিয়ে চেকপোস্টের সামনে আসামাত্র সেটি বিস্ফোরিত হয়।

ইয়েমেন সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহামেদ আল নকিব কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামি সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়দা নেটওয়ার্কের আরব উপদ্বীপ শাখা আল কায়দা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ব্যবহার করা গাড়িটিতে শক্তিশালী বোমা সংযুক্ত ছিল।

আল-কায়দা নেটওয়ার্কের আরব উপদ্বীপ শাখাটি গঠিত হয়েছিল ২০০৯ সালে। তবে এটি শক্তিশালী হওয়া শুরু করে ২০১৫ সালে ইয়েমেনে সরকার ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত শুরুর পর। বর্তমানে ইয়েমেনের দক্ষিণাঞ্চল একিউএপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি।

গত কয়েক বছরে দক্ষিণ ইয়েমেনে বেশ কয়েকটি হামলা চালিয়েছে একিউএপি। মূলত সেনাবাহিনী এ গোষ্ঠীটির হামলার প্রধান লক্ষ্যবস্তু। এর আগে মার্চেও সেনাবাহিনীর একটি চেকপোস্ট লক্ষ করে বোমা হামলা করেছিল একিউএপি। এতে নিহত হয়েছিলেন দুজন সেনা সদস্য।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা