× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টুইটারে ফিরছেন ট্রাম্প

প্রবা ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২২ ১১:১০ এএম

আপডেট : ২০ নভেম্বর ২০২২ ১২:৩২ পিএম

ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের টুইটার প্ল্যাটফর্মে ফিরে আসতে যাচ্ছেন বলে জানিয়েছেন ইলন মাস্ক। ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফেরত দেওয়া উচিত কি না, তা নিয়ে একটি জরিপ চালিয়েছিলেন মাস্ক। ওই জরিপে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, রবিবার (২০ নভেম্বর) এক টুইট বার্তায় ইলন মাস্ক বিষয়টি নিশ্চিত করেছেন।

টুইটে তিনি লেখেন, ‘মানুষ তাদের মতামত জানিয়েছেন। ট্রাম্প আবার টুইটারে ফিরবেন।’

আরেকটি টুইটে মাস্ক লেখেন, ‘ভক্স পপুলি, ভক্স দেই’, যার অর্থ দাঁড়ায়, ‘জনগণের কণ্ঠস্বর, ঈশ্বরের কণ্ঠস্বর।’

শনিবার ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া উচিত কি না এই বিষয়ে জরিপ শুরু করা হয়। ওই জরিপ চলে ২৪ ঘণ্টা। এতে অংশ নিয়েছিলেন প্রায় ১ কোটি ৫০ লাখ টুইটার ব্যবহারকারী। ফলাফলে দেখা যায়, ট্রাম্পের ফিরিয়ে আনার পক্ষে ভোট দিয়েছেন ৫১ দশমিক ৮ শতাংশ ব্যবহারকারী এবং ৪৮ দশমিক ২ শতাংশ ভোট দেয় বিপক্ষে।

গত বছর যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হামলার কারণে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করা হয়। তবে এর নতুন মালিক ইলন মাস্ক মে মাসেই জানিয়েছিলেন, এ সিদ্ধান্ত তিনি বাতিল করবেন। 

যদিও সে সময় ট্রাম্প বলেছিলেন, তিনি জনপ্রিয় এ প্ল্যাটফর্মে ফিরে আসবেন না। তবে তার পরিবর্তে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ থাকবেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা