× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার পেলোসির ওপর নিষেধাজ্ঞা চীনের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২২ ১৭:৫১ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২২ ১৮:০১ পিএম

বুধবার তাইওয়ান সফর করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি

বুধবার তাইওয়ান সফর করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ান সফর করায় তার ওপর বিধিনিষেধ আরোপ করে বেইজিং। স্থানীয় সময় শুক্রবার (৫ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পেলোসি চীনের উদ্বেগ ও তীব্র বিরোধিতা উপেক্ষা করে তাইওয়ান সফর করেছেন। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে থাকে চীন। এ কারণে এর সরকারের সঙ্গে অন্য দেশের সরকারের কার্যক্রমের বিরোধিতা করে বেইজিং।

পেলোসির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলেও এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সাধারণত দেশটির এমন পদক্ষেপ প্রতীকী হিসেবে গণ্য করা হয়।

বিবৃতিতে পেলোসির সফরকে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘এটি (পেলোসির সফর) চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ন করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে জলবায়ু পরিবর্তন, সামরিক ইস্যুসহ সুনির্দিষ্ট আটটি বিষয়ে সহযোগিতা স্থগিত করছে চীন।’

চীনের হুমকি উপেক্ষা করে গত বুধবার তাইওয়ান সফর করেন পেলোসি। এরপরই ক্ষুব্ধ বেইজিং দ্বীপরাষ্ট্রটির চারদিকে সামরিক তৎপরতা শুরু করে। জলে-স্থলে-আকাশে মহড়া শুরু করে, যা চলবে আগামী রোববার (৭ আগস্ট) পর্যন্ত। যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ কর্মকর্তার ওই বিতর্কিত সফর ঘিরে তাইওয়ান প্রণালিতে এখন সামরিক উত্তেজনা বিরাজ করছে।

প্রথমে ওই সফরের নিন্দা জানিয়ে বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে চীনের সামরিক মহড়ার জবাবে ওই অঞ্চলে সামরিক কর্মসূচি ঘোষণা করে পেন্টাগন।

প্রবা/এইচকে/জেআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা