× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামাস প্রধান হলেন ইয়াহিয়া সিনওয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪ ০৮:৫১ এএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৪ ১০:৫৭ এএম

নতুন হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার। ছবি : সংগৃহীত

নতুন হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নতুন রাজনৈতিক ব্যুরো প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) হামাস এ ঘোষণা দিয়েছে।

গত সপ্তাহে ইরানের রাজধানী তেহরানে হামাসপ্রধান ইসমাইল হানিয়াকে ইসরায়েল হত্যা করে। এর পর থেকে কে হামাসের নতুন নেতা হবেন তা নিয়ে কথা চলছিল। অবশেষে হামাসের প্রধান নেতা হিসেবে হানিয়ার স্থানে সিনওয়ারকে বেছে নিয়েছে গোষ্ঠীটি।

মঙ্গলবার এক বিবৃতিতে হামাস বলেছে, ‘আমাদের আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান নেতা হিসেবে ইয়াহিয়াকে আমরা মনোনীত করার ঘোষণা দিচ্ছি। তিনি শহীদ নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হবেন।’

৬১ বছর বয়সি সিনওয়ার ২০১৭ সাল থেকে গাজা উপত্যকায় হামাসের নেতা। তিনি ২০ বছরের বেশি সময় ধরে ইসরায়েলি কারাগারে বন্দি ছিলেন। ২০১১ সালে ইসরায়েলের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় সেখান থেকে মুক্তি পান। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী হিসেবে তাকে বিবেচনা করে ইসরায়েল।

সূত্র : আলজাজিরা, সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা