× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনাকে ভারতে রেখে দেশে ফিরছে সেই বিমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪ ১৭:২২ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৪ ১৭:৫৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে তার বিকৃত প্রতিকৃতির সামনে আন্দোলনকারীরা উদযাপন করছেন। সোমবার (৫ আগস্ট) ঢাকা থেকে তোলা। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে তার বিকৃত প্রতিকৃতির সামনে আন্দোলনকারীরা উদযাপন করছেন। সোমবার (৫ আগস্ট) ঢাকা থেকে তোলা। ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৫ আগস্ট) পদত্যাগের পর যে বিমানে করে ভারতে পালিয়েছিলেন সে বিমান আজ (৬ আগস্ট) ভারত ছেড়েছে।

সি-১৩০জে বিমানটি মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে হিন্ডন বিমান ঘাঁটি থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। বিমানে রয়েছেন সাতজন সামরিক বাহিনীর সদস্য।

বিমানটি সোমবার হাসিনাকে পৌঁছে দিয়েছিল ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানসেনাদের ঘাঁটিতে। ঢাকা থেকে পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মাথায় বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে হাসিনা ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে অবতরণ করেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আর তিনি এখনও সেখানেই অবস্থান করছেন। তবে তিনি কোন নিরাপদ বাড়িতে আছেন তা জানানো হয়নি প্রতিবেদনটিতে। 

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নয়াদিল্লিতে বসবাসকারী তার মেয়ে সায়মা ওয়াজেদের সঙ্গে দেখা করবেন তিনি। সায়মা ওয়াজেদ জাতিসংঘের জন্য কাজ করেন।

ধারণা করা হচ্ছে, শেখ হাসিনা লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইবেন। আবার কিছু প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আশ্রয় নেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন।

এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে যুক্তরাজ্য বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও হাসিনার আশ্রয় প্রার্থনার বিষয়ে নীরব রয়েছে। তার আবেদন এখনও গ্রহণ করেনি।

সোমবার রাতে হাসিনার বিষয়ে ভারতের নিরাপত্তা বিষয়ক কেবিনেট কমিটির বৈঠক হয়েছে। সে বৈঠকের সভাপতিত্ব করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেশটির ইউনিয়ন মন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে ব্রিফ করেছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শেখ হাসিনা ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেখা করেছেন। তখন সেখানে উচ্চপদস্থ সামরিক ও গোয়েন্দা আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা