× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরাকে সামরিক ঘাঁটিতে রকেট হামলায় যুক্তরাষ্ট্রের পাঁচ সেনা আহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪ ১৩:৩১ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৪ ১৪:০০ পিএম

আইন আল-আসাদ বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনাদের সামরিক যান। ২০২০ সালের ১৩ জানুয়ারি ইরাকের আনবার প্রদেশ থেকে তোলা। ছবি : সংগৃহীত

আইন আল-আসাদ বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনাদের সামরিক যান। ২০২০ সালের ১৩ জানুয়ারি ইরাকের আনবার প্রদেশ থেকে তোলা। ছবি : সংগৃহীত

ইরাকের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় অন্তত পাঁচজন যুক্তরাষ্ট্রের সেনা আহত হয়েছেন। সোমবার (৫ আগস্ট) এ হামলা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন। 

বার্তা সংস্থা রয়টার্সকে ইরাকের দুইটি নিরাপত্তা সূত্র জানিয়েছেন, সোমবার ইরাকের পশ্চিমাঞ্চলে আইন আল-আসাদ বিমানঘাঁটিতে দুইটি কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়েছে। 

ইরাকের একটি সূত্র জানিয়েছে, রকেটগুলো বিমানঘাঁটির ভিতরে পড়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এ হামলায় যুক্তরাষ্ট্রের এক নাগরিক গুরুতর আহত হয়েছেন।

এদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, এতে সেনা সদস্য ও বেসামরিক নাগরিকসহ অন্তত সাতজন আহত হয়েছেন।    

হোয়াইট হাউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে এ হামলার বিষয়ে অবহিত করা হয়েছে। 

গত সপ্তাহেই হামাস প্রধান ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকিরকে হত্যা করেছে ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে।

ইরান হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করায় হানিয়া হত্যার দায় যুক্তরাষ্ট্রকেও দিয়েছে ইরান। তবে হানিয়াকে হত্যার প্রতিশোধ নেওয়ার যে হুমকি ইরান দিয়েছে এ হামলা তারই অংশ কিনা তা এখনো স্পষ্ট না।  

সূত্র : আলজাজিরা, রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা