× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রে’ নিহত হয়েছেন হানিয়া : ইরান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪ ১১:১৪ এএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৪ ১১:৪৬ এএম

হামস প্রধান ইসমাইল হানিয়া। ছবি : সংগৃহীত

হামস প্রধান ইসমাইল হানিয়া। ছবি : সংগৃহীত

হামস প্রধান ইসমাইল হানিয়া ইরানে একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। ক্ষেপণাস্ত্রটির ওজন ছিল ৭ কেজি। শনিবার (৩ আগস্ট) ইরানের রেভল্যুশনারি গার্ড এ তথ্য জানিয়েছে।  

বুধবার (৩১ জুলাই) হানিয়ার হত্যাকাণ্ড তেহরান ও তার চিরশত্রু ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়ার কঠোর প্রতিজ্ঞা নিয়েছেন।

এদিকে লেবাননে হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েলের সংঘাত বেড়েই চলেছে। 

ইরানের রেভল্যুশনারি গার্ড তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, হামাসের নেতার হত্যার প্রতিশোধ হবে কঠোর। একটি উপযুক্ত সময়ে, স্থানে ও পদ্ধতিতে এ প্রতিশোধ নেওয়া হবে। আর হানিয়ার হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে।  

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হানিয়া ইরানে গিয়েছিলেন। তিনি ইরানের রাজধানী তেহরানের যে ভবনে অবস্থান করছিলেন সেখানে তার ওপর হামলা চালানো হয়েছে। সে হামলায় তিনি ও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন। আর এ হামলাটি ভবনের বাহিত হতে চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড।

ইসরায়েলি কর্মকর্তারা এ হামলার দায় স্বীকার করেননি। 

শুক্রবার কাতারে হানিয়াকে দাফন করা হয়েছে। 

সূত্র : রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা