× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমান হামলায় হামাস কমান্ডার দেইফ নিহত, দাবি ইসরায়েলের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ১৬:৫২ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৪ ১৭:১৯ পিএম

হামাস কমান্ডার মোহাম্মদ দেইফ। ছবি : সংগৃহীত

হামাস কমান্ডার মোহাম্মদ দেইফ। ছবি : সংগৃহীত

হামাস প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত হওয়ার পর হামাসের ভবিষ্যৎ নেতা যারা হতে পারেন তাদের মধ্যে হামাস কমান্ডার মোহাম্মদ দেইফের নামও এসেছে। কিন্তু ইসরায়েলের সেনাবাহিনীর দাবি তিনি ইতোমধ্যেই ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। 

ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, ১৩ জুলাই হাামস কমান্ডার দেইফকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এ বিষয়ে জানিয়েছে।  

১৩ জুলাই দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের আবাসস্থলে ইসরায়েল বিমান হামলা চালায়। এ হামলায় ৯০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হন। আহত হন আরও অনেকে। কিন্তু নিহতদের মধ্যে দেইফও ছিলেন কিনা তা তখন ‍নিশ্চিত হওয়া যায়নি। তখন হামাস জানিয়েছে তিনি ওই হামলা এড়াতে পেরেছেন।

এখন ইসরায়েল দাবি করছে, দেইফ ওই হামলায় নিহত হয়েছেন বলে তারা নিশ্চিত।                                                                                            

এদিকে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি দখলদার বাহিনীর এ দাবির সত্য-মিথ্যা কিছু নিশ্চিত করেনি হামাস। 

দেইফকে হত্যা করার বিষয়ে উল্লেখ করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট বলেছেন,‘গাজায় সামরিক ও শাসন কর্তৃপক্ষ হিসেবে হামাসকে ধ্বংস করার প্রক্রিয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। হামাস হয়তো আত্মসমর্পণ করবে নতুবা তাদেরকে নির্মূল করা হবে।’    

গ্যালেন্ট দেইফকে ‘গাজার ওসামা বিন লাদেন’ বলে অভিহিত করেছেন। এ কথিত সফল হত্যাকাণ্ড ‘হামাসের ভেঙ্গে পড়াকে প্রতিফলিত করে’ বলেও দাবি করেছেন তিনি।    

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা