× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হানিয়ার জানাজা পড়ালেন খামেনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ১২:১০ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৪ ১২:৩১ পিএম

হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া (বাঁয়ে) ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া (বাঁয়ে) ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার জানাজা পড়া হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) তার জানাজায় ইমামতি করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

ইরানের পার্লামেন্টে স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ভাষণের মাধ্যমে জানাজার কার্যক্রম শুরু হয়।

গালিবাফ বলেন, ‘সারা বিশ্বের ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর ছিলেন শহীদ ইসমাইল হানিয়া। তিনি কেবল একজন নেতা ছিলেন না, তিনি একজন জ্ঞানীও ছিলেন।’

গালিবাফ আরও বলেন, বুধবার তেহরানে হানিয়ার হত্যার জবাব না দিয়ে ছেড়ে দেওয়া হবে না। আমরা এর জবাব দেব। সঠিক সময়ে ও সঠিক জায়গায়। আমাদের মাটিতে আমাদের অতিথিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হত্যা করা হয়েছে। আমাদের জন্য এটা মেনে নেওয়া কঠিন।

সূত্র : জিও নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা