× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় ইসরায়েলি বিমান হামলায় আলজাজিরার দুই সাংবাদিক নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ১০:৪৭ এএম

আপডেট : ০১ আগস্ট ২০২৪ ১১:৩০ এএম

আলজাজিরা আরবির সাংবাদিক ইসমাইল আল-ঘোল (বাঁ দিকে) ও তার ক্যামেরাম্যান রামি আল-রিফি। ছবি : সংগৃহীত

আলজাজিরা আরবির সাংবাদিক ইসমাইল আল-ঘোল (বাঁ দিকে) ও তার ক্যামেরাম্যান রামি আল-রিফি। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আলজাজিরা আরবির সাংবাদিক ইসমাইল আল-ঘোল ও তার ক্যামেরাম্যান রামি আল-রিফি নিহত হয়েছেন। বুধবার (৩১ জুলাই) আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

প্রাথমিক তথ্য অনুসারে, বুধবার গাজা সিটির পশ্চিমে শাতি শরণার্থী শিবিরে তাদের গাড়ির ওপর ইসরায়েলি বিমান থেকে হামলা করা হলে আলজাজিরার সাংবাদিকরা নিহত হন।

বুধবার সকালে ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া নিহত হন। তার গাজার বাড়ির কাছ থেকে সংবাদ সংগ্রহ করতে তারা ওই এলাকায় গিয়েছিলেন।

গাজা থেকে আলজাজিরার আরেকজন সংবাদদাতা আনাস আল-শরিফ যে হাসপাতালে তার দুই সহকর্মীর মরদেহ আনা হয়েছিল সেখানে ছিলেন। 

তিনি বলেছেন, ‘ইসমাইল গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ও আহতদের দুর্ভোগের কথা জানাচ্ছিলেন। একইসঙ্গে তিনি গাজায় নিরীহ মনুষের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যার কথা বিশ্ববাসীকে জানাচ্ছিলেন।’

আনাস আরও জানিয়েছেন, তাদেরকে হারানোর অনুভূতি প্রকাশ করার মতো শব্দ নেই তার কাছে।  

ইসমাইল ও রামি যখন হামলার শিকার হন তখন তারা মিডিয়ার জ্যাকেট পরিহিত ছিলেন। তাদের গাড়িতে শনাক্তকরণের চিহ্ন ছিল। 

হামলার মাত্র ১৫ মিনিট আগেই তারা সর্বশেষ তাদের নিউজ ডেস্কে যোগাযোগ করেছিলেন। ফোন করার সময় তারা যেখানে রিপোর্ট করছিলেন তার নিকটবর্তী একটি বাড়িতে ইসরায়েলি হামলার কথা জানিয়েছিলেন। তাদেরকে তৎক্ষণাৎ সে স্থান ত্যাগ করতে বলা হয়েছিল। তারা তাই করেছিলেন। সেখান থেকে বেড়িয়ে আল-আহলি আরব হাসপাতালে যাওয়ার পথে নিহত হন তারা। 

এ বিষয়ে ইসরায়েল তৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। 

এর আগে গাজায় চলমান প্রায় ১০ মাসের যুদ্ধে সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালানোর কথা অস্বীকার করেছে ইসরায়েল। 

কমিটি টু প্রটেক্ট জার্নালিজমের (সিপিজে) প্রাথমিক তথ্যানুসারে, ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১১১ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৬৫ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। 

সূত্র : আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা