× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জবাব দেওয়া হবে : হামাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ১৬:৪৮ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৪ ১৬:৫৬ পিএম

হামসের রাজনৈতিক ব্যুরো সদস্য মুসা আবু মারজুক। ছবি : সংগৃহীত

হামসের রাজনৈতিক ব্যুরো সদস্য মুসা আবু মারজুক। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি আন্দোলনের প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড ‘বিনা উত্তর দিয়ে ছেড়ে দেওয়া হবে না’। এর জবাব দেওয়া হবে। বুধবার (৩১ জুলাই) হামসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ কথা বলেছেন।  

হামসের রাজনৈতিক ব্যুরো সদস্য মুসা আবু মারজুক এক বিবৃতিতে বলেছেন, ‘হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড একটি কাপুরুষোচিত কাজ। বিনা জবাব দিয়ে আমরা তা ছেড়ে দেব না।’ 

বুধবার হামাস জানিয়েছে, তাদের রাজনৈতিক নেতা ইরানে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠানের পর তিনি যে ভবনে অবস্থান করছিলেন সেখানে ইহুদিবাদীদের হামলায় তিনি নিহত হয়েছেন ।  

হামাস ইসরায়েলি দখলদার বাহিনীকে হানিয়ার হত্যার জন্য দায়ী করেছে। 

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। কিন্তু ইসরায়েলেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় বলেছেন, আমরা যুদ্ধ চাই না। তবে আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি।’

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

হানিয়ার মৃত্যুতে ইরানে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

হামাস জানিয়েছে, বৃহস্পতিবার ইরানে জানাজার পর হানিয়ার মরদেহ কাতারে স্থানান্তর করা হবে। শুক্রবার (২ আগস্ট) কাতারের রাজধানীতে তাকে দাফন করা হবে।  

সূত্র : এনডিটিভি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা