× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিস্তিনিদের সাহায্যার্থে ইসরায়েলে প্রবেশ করতে পারে তুরস্ক : এরদোয়ান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জুলাই ২০২৪ ১২:৫১ পিএম

আপডেট : ২৯ জুলাই ২০২৪ ১৪:১৫ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য ইসরায়েলে ঢুকতে পারে তুরস্ক। রবিবার (২৮ জুলাই) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতিতে এ কথা বলেছেন।

এরদোয়ান গাজায় ইসরায়েলের পরিচালিত আগ্রাসনের কট্টর সমালোচক। তিনি রবিবার তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে একটি বক্তৃতা দেন। তখন একপর্যায়ে গাজায় চলমান যুদ্ধের আলোচনা শুরু করেন। অতীতে লিবিয়া ও নাগোরনো-কারাবাখে প্রবেশের কথা উল্লেখ করে জানিয়েছেন, ফিলিস্তিনিদের সাহায্য করার জন্যও তারা ইসরায়েলে ঢুকতে পারেন। যদিও কোন ধরনের হস্তক্ষেপের দিকে ইঙ্গিত দিচ্ছেন তা স্পষ্ট করে বলেননি তিনি।

এরদোয়ান তার নিজ শহর রাইজে ক্ষমতাসীন একে পার্টির বৈঠকে বলেন, ‘আমাদের অবশ্যই খুব কঠোর হতে হবে। যাতে ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে এমন জঘন্য কাজগুলো করতে না পারে। আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি, যেভাবে লিবিয়ায় প্রবেশ করেছি, আমরা তাদের ক্ষেত্রেও একই কাজ করতে পারি। আর এটা না পারার কোনো কারণ নেই। আমাদের অবশ্যই কঠোর হতে হবে যাতে আমরা এ পদক্ষেপগুলো নিতে পারি।’

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ জনকে।

হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় এখন পর্যন্ত ৩৯ হাজার ৩২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯০ হাজার ৮৩০ ফিলিস্তিনি। 

এ ছাড়া ১০ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে। মনে করা হচ্ছে, নিখোঁজ ব্যক্তিরা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। আর মরদেহগুলো তাদের বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা