× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৃতীয় মেয়াদে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হলেন নিকোলাস মাদুরো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জুলাই ২০২৪ ১০:৫০ এএম

আপডেট : ২৯ জুলাই ২০২৪ ১৩:১৯ পিএম

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করেছেন। দেশটির স্থানীয় সময় সোমবার (২৯ জুলাই) মধ্যরাতের পর নির্বাচন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

তবে একাধিক বুথফেরত তথ্যে বিরোধীদের জয়ের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছিল।

জাতীয় নির্বাচন কাউন্সিলের প্রধান এলভিস আমোরোসো জানিয়েছে, বিরোধী প্রার্থী এডমুন্ডো গনজালেজ ৪৪ শতাংশ ভোট পেয়েছেন। প্রায় ৫১ শতাংশ ভোট পেয়ে মাদুরো তাকে পেছনে ফেলে দিয়েছেন। ৮০ শতাংশ ভোটকেন্দ্র হতে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই ফলাফল এসেছে। যা পরিবর্তিত হবে না বলেই ধারণা করছেন তিনি।  

ফলাফল ঘোষণার পূর্বে দেশটির স্থানীয় সময় রবিবার রাত ১১ টার দিকে সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে গনজালেজ বলেন,‘ফলাফল লুকানো যাবে না। দেশ শান্তিপূর্ণভাবে একটি পরিবর্তন বেছে নিয়েছে।’   

তিনি ফলাফল ঘোষণার আগেই উদ্‌যাপন শুরু করেন। তখন তিনি জানান, তাদের ‘উদ্‌যাপনের কারণ’ রয়েছে। ফলাফল প্রকাশের পূর্বে বিভিন্ন জনমত জরিপে তার জয়ের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছিল। 

যুক্তরাষ্ট্রের নির্বাচনের জন্য পরিচিত এডিসন রিসার্চের এক জরিপে গনজালেজের ৬৫ শতাংশ ও মাদুরোর ৩১ শতাংশ ভোট পাওয়ার পূর্ভাবাস দেওয়া হয়েছিল।    

গনজালেজ ৬৫ শতাংশ ও মাদুরো ১৪ শতাংশ ভোট পাবেন বলে পূর্বাভাস দিয়েছিল দেশটির স্থানীয় সংস্থা মেগানালিসিস।  

এদিকে, বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো সোমবার সকালে গনজালেজ ৭০ শতাংশ ভোট পেয়েছেন বলে দাবি করেছেন। তিনি ভোটের ফলাফল বহাল রাখতে দেশটির সেনাবাহিনীর প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।  তিনি ফলাফল প্রকাশিত হওয়ার পূর্বে সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে বলেছেন, ‘বার্তাটি সেনাবাহিনীর জন্য। ভেনিজুয়েলার জনগণ জানিয়েছে তারা মাদুরোকে প্রেসিডেন্ট হিসেবে চায় না। এখন সময় এসেছে ইতিহাসের সঠিক পথে নিজেকে দাঁড় করানোর। আপনাদের কাছে একটি সুযোগ রয়েছে। আর তা এখনই।’ 

মাদুরো ২০২৫ সালের ১০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।

সূত্র : বিবিসি, রয়টার্স, আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা