× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেলে আম আদমি মন্ত্রীর ম্যাসাজ, বিজেপি নেতাদের নিন্দা

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২ ১৩:১৭ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২২ ১৩:২৩ পিএম

জেলের মধ্যেই ম্যাসাজ নিচ্ছেন সত্যেন্দ্রনাথ জৈ্ন। ছবি: সংগৃহীত

জেলের মধ্যেই ম্যাসাজ নিচ্ছেন সত্যেন্দ্রনাথ জৈ্ন। ছবি: সংগৃহীত

অর্থ পাচারের মামলায় গ্রেপ্তার দিল্লির মন্ত্রী সত্যেন্দ্রনাথ জৈনের জেলে আয়েশি জীবনের ভিডিও নিয়ে চাপে পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৯ নভেম্বর) প্রকাশিত ভিডিওটিতে দেখা গেছে সত্যেন্দ্র জৈন তিহার জেলে তার কক্ষে পা, পিঠ এবং মাথা ম্যাসাজ করাচ্ছেন।

তবে এনডিটিভি স্বাধীনভাবে ভিডিওটি যাচাই করতে পারেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্যেন্দ্রনাথ জৈনের ম্যাসাজের ভিডিও শেয়ার দিয়ে কেজরিওয়াল ও আম আদমি পার্টি তীব্র সমালোচনা করছে বিজেপির নেতারা।

বিজেপি অভিযোগ করেছে, জৈন জেলে বিশেষ জীবন উপভোগ করছে।

তবে আম আদমি পার্টি পাল্টা বিজেপি নেতাদের আক্রমণ করে বলেছে, একজন অসুস্থ ব্যক্তির চিকিৎসা নিয়ে এসব মন্তব্য ‘নির্লজ্জ’ কর্মকান্ড।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেছেন, সত্যেন্দ্রনাথ জৈন জেলে আঘাতের পর মেরুদণ্ডে তার দুটি অস্ত্রোপচার করা হয়েছে এবং হাসপাতাল তাকে ফিজিওথেরাপির পরামর্শ দিয়েছে।

যদিও আগে আম আদমি পার্টি জৈনের ভিআইপি ট্রিটমেন্ট পাওয়ার বিষয়টি অস্বীকার করেছিল এবং এই অভিযোগকে অযৌক্তিক ও ভিত্তিহীন বলেছিল।

তবে আম আদমি পার্টির এই ব্যাখ্যা কানে তোলেননি বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া। তিনি কেজরিওয়ালকে চ্যালেঞ্জ করেছেন সত্যেন্দ্র জৈনের কারাগারের আচরণ ব্যাখ্যা করার জন্য।

তিনি বলেন, ‘আম আদমি পার্টি স্পা ও ম্যাসাজ পার্টি’ হয়ে গেছে।

সাংবাদিকদের গৌরব ভাটিয়া বলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল এখন কোথায় লুকিয়ে আছেন? সত্যেন্দ্র জৈনের ম্যাসেজ উপভোগ কারা আইনের সম্পূর্ণ লঙ্ঘন। জেলের এই ভিভিআইপি সংস্কৃতি গণতন্ত্রের জন্য বিপজ্জনক।’

বিজেপি নেতা শেহজাদ সিসিটিভি ফুটেজটি শেয়ার দিয়ে টুইট বার্তায় এটিকে ভিভিআইপি মাজা (ফুর্তি) হিসেবে উল্লেখ করেন। 

ভিডিও প্রকাশের আগেই মন্ত্রীকে ভিআইপি সুবিধা দেয়ায় এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে তিহার জেলের সুপারিনটেডেন্ট অজিত কুমার।

নফোর্স ডিরেক্টরেটের (ইডি) করা মামলায় বর্তমানে কারাগারে আটক রয়েছেন কেজরিওয়ালের মন্ত্রিসভার সদস্য  সত্যেন্দ্রনাথ জৈন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা