লোকসভা উপনির্বাচন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ২২:২৭ পিএম
গতকাল ভারতের লোকসভার উপনির্বাচনে ইন্ডিয়া জোট ১৩ আসনের ১০টিতে জয়ী হওয়ার পর হিমাচলে একটি র্যালি করে। সে সময় তোলা। ছবি: সংগৃহীত
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল পায়নি। তার প্রভাব যে এখনও রয়েছে তা স্পষ্ট হয়েছে সাত রাজ্যের বিধানসভার উপনির্বাচনেও। গতকাল সকালে সাতটি রাজ্যজুড়ে ১৩টি বিধানসভা আসনের ভোট গণনা শুরু হয়। এর আগে বুধবার বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মধ্য প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও হিমাচল প্রদেশের বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। গত ১০ জুলাই ভারতের বিধানসভার উপনির্বাচনের ১৩ আসনে ভোট নেওয়া হয়। নির্বাচনে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস (টিএমসি), আম আদমি পার্টি (আপ) ও দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে) হলো ভারত জোটের দল, যারা বুধবার পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পশ্চিমবঙ্গ, মধ্য প্রদেশ, বিহার ও তামিলনাড়ুতে অনুষ্ঠিত উপনির্বাচনে প্রার্থী দেয়। গতকাল (শনিবার) বিধানসভার উপনির্বাচনের ১৩ আসনের ফল ঘোষণা করা হয়। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছেন, কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ১০ আসনে জিতেছে। অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট মাত্র দুই আসনে জয়ী। বাকি ১ আসনে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী।
গতবারের চেয়ে
ভিন্ন পরিস্থিতি দেখা গেছে এবার। বিজেপি তাদের আসনে পিছিয়ে রয়েছে
এবং কংগ্রেস, তৃণমূল
কংগ্রেস,
ডিএমকেসহ ইন্ডিয়া জোটের অন্যান্য দল বা স্বতন্ত্র
প্রার্থীরা জিতেছে প্রায় সব আসনে। আজ (শনিবার) নির্বাচন কমিশন ভোট গণনা শেষে এসব
আসনের ফলাফল ঘোষণা করে। হিমাচল
প্রদেশের তিন আসনের একটিতে বিজেপি ও দুটিতে কংগ্রেস জয়ী হয়েছে। দেহরা আসনে
প্রার্থী ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর।
তিনি বিজেপির প্রার্থী হোশিয়ার সিংকে ৯ হাজার ৩৯৯ ভোটে হারিয়ে দেন। পশ্চিমবঙ্গে চার আসনের চারটিতেই জিতেছে ইন্ডিয়া জোটের শরিক
তৃণমূল কংগ্রেস। এই চার আসন হচ্ছে কলকাতার মানিকতলা, নদীয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। বিজেপির
যে প্রার্থী গতবার রায়গঞ্জ আসনে জিতেছিলেন, সেই কৃষ্ণ কল্যাণীই এবার আবার জিতেছেন। তবে এবার তিনি
তৃণমূলের প্রার্থী।
দিল্লির আম আদমি পার্টি (আপ) পাঞ্জাব রাজ্যের জালান্দর পশ্চিম আসনে জয়ী হয়েছেন। বিজেপি জিতেছে মধ্যপ্রদেশের আমরওয়ারা আসনে। ইন্ডিয়া জোটের শরিক দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে) প্রার্থী তামিলনাড়ুর বিক্রাবান্দি আসনে প্রায় ৬ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। উত্তরাখন্ড রাজ্যের বদ্রিনাথ ও মঙ্গলাউরÑ এই দুই আসনে এবার কংগ্রেসের দুই প্রার্থী জয়ী হয়েছেন। মঙ্গলাউর আসনে কাজী মোহাম্মদ নিজামউদ্দিন মাত্র ৪২২ ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী কারতার সিং ভাদানাকে হারিয়ে দেন। বিহার রাজ্যের রুপাউলি আসনে স্বতন্ত্র প্রার্থী শংকর সিং নীতীশ কুমারের জনতা দলের (ইউনাইটেড) প্রার্থী কালাধর মণ্ডলকে ৮ হাজার ২৪৬ ভোটে হারিয়ে জয়ী হন।
বিজেপির নেতৃত্বাধীন এনডিএর কোনো শরিক দলই এবার আশানুরূপ ফল করতে পারেনি। জয়ী স্বতন্ত্র প্রার্থী শেষ পর্যন্ত কোন দলে যোগ দেন সেটিই এখন বেশি গুরুত্বপূর্ণ। উপনির্বাচনগুলো ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর প্রথম ভোট। লোকসভা ভোটে বিজেপি ২৪০টি আসনে জয়লাভ করেছিল, যা সংখ্যাগরিষ্ঠতার থেকে ৩২টি কম। এনডিএ অবশ্য ২৯৩ আসন জিতে লোকসভার মোট আসন সংখ্যার অর্ধেক, অর্থাৎ ২৭২ অতিক্রম করেছিল। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২৩২টি আসন জিতেছিল।
সূত্র : টাইমস
অব ইন্ডিয়া