× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পেলেন ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ২২:১৭ পিএম

মেটা কর্তৃপক্ষ গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্পকে তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়

মেটা কর্তৃপক্ষ গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্পকে তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়

টুইটার কেনার পর এক্স নামকরণ। প্রথমেই নিজের প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে তার এক্স অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছিলেন। এবার ওই পথে হাঁটল মেটা। প্রায় তিন বছর নিষিদ্ধ থাকার পর ট্রাম্পকে তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হচ্ছে। গত শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানায় মেটা কর্তৃপক্ষ।

গত শুক্রবার (১২ জুলাই) ট্রাম্পের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার কথা জানায় মেটা কর্তৃপক্ষ। ২০২১ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকরা সহিংস হামলা চালায়। এরপরই ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় মেটা। অভিযোগ করা হয়, ট্রাম্পের ফেসবুক পোস্টে সহিংসতায় যুক্ত থাকা লোকজনের প্রশংসা করা হয়েছে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের অ্যাকাউন্ট আবার চালু করা হয়। তবে ভবিষ্যতে নীতিমালা লঙ্ঘনের হুমকির কারণে তার অ্যাকাউন্টের বিরুদ্ধে শাস্তি বর্ধিত করা হয়। সেই বর্ধিত শাস্তি গতকাল স্থগিত করেছে মেটা। ফেসবুকে ট্রাম্পের ৩ কোটি ৪০ লাখ ফলোয়ার রয়েছে। অর্থাৎ নিজের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে তিনি বড় সুবিধা পাচ্ছেন। এখানেই শুধু খুশির খবর শেষ হচ্ছে না। এক্স প্ল্যাটফর্মের মালিক ধনকুবের অ্যালন মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারণার জন্য বিশাল অঙ্কের অনুদানের ঘোষণাও দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনারদের ব্যাপারে আগামী ১৫ জুলাই তথ্য প্রকাশ করা হতে পারে। অ্যালন মাস্ক ঠিক কত ডলার অনুদান দিয়েছেন সেটি তখন জানা যাবে। হয়তো ফেসবুকেই আপডেট দেবেন প্রথম।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা