× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্তর্বর্তীকালীন জামিন পেলেও কারাগারেই থাকছেন কেজরিওয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুলাই ২০২৪ ১৬:৩০ পিএম

আপডেট : ১২ জুলাই ২০২৪ ১৬:৪৫ পিএম

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি : সংগৃহীত

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি : সংগৃহীত

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মানি লন্ডারিং মামলায় ভারতের সুপ্রিম কোর্টের কাছ থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। মামলাটি দিল্লির মদ নীতির সঙ্গে যুক্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) করেছিল। শুক্রবার (১২ জুলাই) তাকে জামিন দেওয়া হয়।

এ-সংক্রান্ত অপর এক মামলায় বর্তমানে তাকে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) দ্বারা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাই জামিন পাওয়া সত্ত্বেও কেজরিওয়ালকে কারাগারেই থাকতে হবে। 

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ এই রায় দিয়েছে। আদালত জানিয়েছেন, ইডির দায়ের করা আবগারি নীতি মামলায় কেজরিওয়ালকে ৯০ দিনেরও বেশি সময় ধরে কারাগারে থাকতে হচ্ছে।

আম আদমি পার্টি (এএপি) সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে সামাজিকমাধ্যম এক্সের এক পোস্টে বলেছে, ‘সত্যের জয় হয়।’ আর তারা সেখানে ভারতের পতাকা হাতে কেজরিওয়ালের একটি ছবিও পোস্ট করেছে।   

দিল্লির মদের আবগারি নীতি কেলেঙ্কারিতে ২১ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এএপির নেতা অরবিন্দ কেজরিওয়াল। ২০২৪ সালের সাত দফার লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ করার জন্য তাকে ১ জুন পর্যন্ত জামিন দেওয়া হয়েছিল। ২ জুনের মধ্যেই তাকে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে।

ইডি ও সিবিআই উভয়ই এখন বাতিল হওয়া দিল্লি মদ নীতিতে আর্থিক তছরুপের দিকটি খতিয়ে দেখছে।  

সূত্র : এনডিটিভি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা