× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিটিআইর লংমার্চে ভাষণ দেবেন ইমরান খান

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২ ১১:৪৮ এএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২২ ০৯:১৪ এএম

ইমরান খান। ছবি : সংগৃহীত

ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চলমান লংমার্চ কর্মসূচিতে আজ শুক্রবার ভাষণ দেবেন দলটির প্রধান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দলের এক টুইটার বার্তায় শুক্রবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় তিনি লংমার্চে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন বলে জানানো হয়। তবে তিনি সশরীরে উপস্থিত থাকবেন নাকি ভার্চুয়ালি ভাষণ দেবেন তা উল্লেখ করা হয়নি।

আজকের  লংমার্চে নেতৃত্ব দেবেন পিটিআই নেতা দিনা (ঝিলম), কায়েদাবাদ (খুশাব), পেশোয়ার ও চাকদারার।

এর আগে বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় এ আন্দোলন চালিয়ে যেতে পাকিস্তানের মানুষকে চাঁদা দেওয়ার আহ্বান জানান ইমরান খান।

রাজনৈতিক বিরোধের পর এপ্রিলে আস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান। এর পর থেকে আগাম নির্বাচনের দাবিতে রাজপথ কাঁপিয়ে বেড়াচ্ছেন তিনি।

আগাম নির্বাচনের দাবিতে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ২৮ অক্টোবর লংমার্চ শুরু করেন ইমরান খান। সাত দিনের মাথায় ৩ নভেম্বর লংমার্চটি পাঞ্জাবের ওয়াজিরাবাদে পৌঁছে। সেখানে একটি পিকআপ ভ্যানে ভাষণ দেওয়ার আগমুহূর্তে এক অস্ত্রধারী ইমরান খানকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করেন। এতে খানের ডান পায়ের গোড়ালিতে একটি গুলি লাগে। গুলি লাগে তার দলের আরও তিন নেতার গায়ে। কিন্তু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই পিটিআইর এক কর্মী নিহত হন।

এ ঘটনার পর থেকে দেশটির রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে।

বর্তমানে সাবেক এই প্রধানমন্ত্রী লাহোরে তার বাসভবনে থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা