× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচন

আশ্চর্যজনকভাবে ডানপন্থিদের পেছনে ফেলে জয়ী বামপন্থিরা

প্রবা প্রাতিবেদন

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ১২:২৫ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৪ ১৩:৫৩ পিএম

দ্বিতীয় দফার প্রাথমিক ফলাফলের পর রাতে আতশবাজি করে উল্লাস করছে ফ্রান্সের জনগণ। রবিবার (৭ জুলাই) প্যারিসের প্লেস দে লা রিপাবলিক থেকে তোলা। ছবি : সংগৃহীত

দ্বিতীয় দফার প্রাথমিক ফলাফলের পর রাতে আতশবাজি করে উল্লাস করছে ফ্রান্সের জনগণ। রবিবার (৭ জুলাই) প্যারিসের প্লেস দে লা রিপাবলিক থেকে তোলা। ছবি : সংগৃহীত

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে উগ্র ডানপন্থি ন্যাশনাল র‌্যালিকে আশ্চর্যজনকভাবে পেছনে ফেলে সবচেয়ে বেশিসংখ্যক আসনে জয় লাভ করেছে বামপন্থি জোট নিউ পপুলার ফ্রন্ট (এনপিএফ)। কিন্তু কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো আসন পায়নি। তাই ফ্রান্স এখন ঝুলন্ত পার্লামেন্টের মুখোমুখি।

৩০ জুন প্রথম দফার ভোটে ৩৭ আসন পেয়ে সবচেয়ে বেশি আসনে জয় লাভ করেছিল ন্যাশনাল র‌্যালি (আরএন)। এর পর থেকে সব জনমত জরিপ দলটি জয়ী হবে বলে পূর্বাভাস দিয়েছে। তারা জয়ী হবে বলে ব্যাপকভাবে আশা করা হয়েছিল। কিন্তু দ্বিতীয় দফায় ভোটগ্রহণের ফল প্রকাশিত হওয়ার পর দলটি ১৪৩ আসন পেয়ে তৃতীয় স্থানে চলে এসেছে।

আরএন নেতা জর্ডান বারদোলা তাদের ক্ষমতায় আরোহণ থামানোর জন্য ‘অস্বাভাবিক রাজনৈতিক জোটকে’ দায়ী করেছেন। 

এ নির্বাচনে ৫৭৭ আসনের মধ্যে বামপন্থি এনপিএফ জোট ১৮২ আসন পেয়ে প্রথম স্থানে রয়েছে। আর মাখোঁর এনসেম্বল জোট ১৬৮ আসনে জয় পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। কিন্তু ফ্রান্সে সরকার গঠনের জন্য ২৮৯ আসনের প্রয়োজন হয়।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বামপন্থি এনপিএফ জোট ১৮২ আসন পাওয়ায় তাদের সরকার গঠন করতে হলে অন্যদের সমর্থন নিতে হবে। তাই এবার ফ্রান্সে ঝুলন্ত পার্লামেন্ট গঠিত হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে।

এদিকে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন। মাত্র সাত মাস আগে দেশটির প্রেসিডেন্ট মাখোঁ তাকে প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দিয়েছিলেন।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা