প্রবা প্রাতিবেদন
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ১৫:৩১ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪ ১৬:১৪ পিএম
ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন এক নারী। রবিবার (৭ জুলাই) ফ্রান্সের প্যারিসের নিকটবর্তী ক্লিচি-লা-গারেনের ভোটকেন্দ্র থেকে তোলা। ছবি : সংগৃহীত
ফ্রান্সে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে আজ। রবিবার (৭ জুলাই) দেশটির স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। গ্রামীণ এলাকায় সন্ধ্যা ৬টা ও শহরগুলোতে রাত ৮টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে।
ফ্রান্সের পার্লামেন্টের মোট আসন সংখ্যা ৫৭৭ টি। এর মধ্যে প্রথম দফায় ভোটগ্রহণের পর ৫০১ টি আসনে ভোটগ্রহণ বাকি ছিল। আজ দ্বিতীয় দফায় সে আসনগুলোয় ভোটগ্রহণ চলছে।
ভোটকে কেন্দ্র করে দেশজুড়ে ৩০ হাজার পুলিশ মোতায়েম করা হয়েছে। এর মধ্যে প্যারিসে মোতায়েম করা হয়েছে ৫ হাজার পুলিশ।
এ নির্বাচনে ন্যাশনাল র্যালি জিতলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি দখলদারিত্বের পর এই প্রথম ফ্রান্স তার প্রথম উগ্র ডানপন্থী সরকার পাবে। সেক্ষেত্রে দলটির প্রধান নেতা ২৮ বছর বয়সি জর্ডান বারদেলা হবেন ফান্সের নতুন প্রধানমন্ত্রী।
৩০ জুনের প্রথম দফার ভোটে ৩৭ আসন পেয়ে শীর্ষে অবস্থান করছে দলটি। প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর মধ্যপন্থী জোট তৃতীয় অবস্থানে রয়েছে।