× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্দিমুক্তি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা প্রস্তাবে সম্মতি হামাসের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ২২:২৯ পিএম

আপডেট : ০৬ জুলাই ২০২৪ ২২:৩৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

হামাস গাজায় জিম্মি থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তির বিষয়ে আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে। গাজা যুদ্ধ বন্ধের প্রস্তাবনা বাস্তবায়নের প্রথম ধাপে হওয়া সমঝোতার ১৬ দিন পর এই সম্মতি জানিয়েছে হামাস। হামাসের এক জ্যেষ্ঠ সূত্র গতকাল রয়টার্সকে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সম্মতি প্রকাশ করলেও সংগঠনটি কিছু শর্ত দিয়েছে। সংগঠনটির দাবি, সমঝোতা চুক্তি স্বাক্ষর করার আগে ইসরায়েলকে প্রথমে স্থায়ী যুদ্ধবিরতির অঙ্গীকার দিতে হবে। প্রথম ধাপে ছয় সপ্তাহের সমঝোতা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার সুযোগ দিতে হবে।

আন্তর্জাতিক মধ্যস্থতায় চলমান শান্তি প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, হামাসের প্রস্তাবনা ইসরায়েল মেনে নিলে এই অঞ্চলে শান্তিচুক্তির রূপরেখা তৈরি করা যেতে পারে। দীর্ঘ যুদ্ধেরও অবসান ঘটবে। ইসরায়েলের সমঝোতা দলের একজন নাম প্রকাশে অনিচ্ছুক হলেও জানিয়েছেন, সমঝোতার সুযোগ তৈরি হয়েছে। অতীতে হামাসের দাবিকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করলেও এখন সেই অবস্থান থেকে সরে আসতে শুরু করেছে তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মুখপাত্রের সঙ্গে গতকাল রয়টার্স যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গত শুক্রবার নেতানিয়াহুর অফিস জানায়, আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যকার মতবিরোধ নিষ্পত্তি করার চেষ্টা করা হবে

হামাস সূত্র বলছে, দ্বিতীয় দফার চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে যত দিন পরোক্ষভাবে আলোচনা চলবে, তত দিন মধ্যস্থতাকারীরা একটি সাময়িক যুদ্ধবিরতি, ত্রাণ সরবরাহ অব্যাহত রাখা এবং ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের নিশ্চয়তা দেবেন বলে প্রস্তাবে আশ্বস্ত করা হয়েছে। আঞ্চলিক একটি সূত্র বলেছে, নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে একটি চুক্তি নিশ্চিত করার জন্য মার্কিন প্রশাসন জোর চেষ্টা চালাচ্ছে। গত শুক্রবার নেতানিয়াহু জানান, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান কাতারে মধ্যস্থতাকারীদের সঙ্গে প্রাথমিক বৈঠক শেষে দেশে ফিরেছেন। আগামী সপ্তাহেও এ নিয়ে আলোচনা চলবে।



সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা