প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ২২:১৬ পিএম
স্বঘোষিত ধর্মগুরু ‘ভোলে বাবা’
ভারতের উত্তর প্রদেশে এক ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে অন্তত
১২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ। আর এর মধ্যে স্বঘোষিত
ধর্মগুরু ‘ভোলে বাবা’ এক ভিডিওবার্তা দিয়েছেন। সেখানে তিনি তার প্রার্থনা সভায় এত মানুষের
পদদলনের ঘটনার জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। উল্লেখ্য,
ঘটনার পর থেকে ভোলে বাবার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এ ঘটনার ঠিক চার দিন পর ভিডিওবার্তায় ভোলে বাবাকে প্রথম দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, ‘ঈশ্বর আমাকে সহ্য ক্ষমতা
বাড়িয়ে দিন। আমার বিশ্বাস, যে বা যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তার
শাস্তি হবেই। শোকাহত পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে এবং তাদের সারা জীবন সাহায্য
করার জন্য আমার আইনজীবী এপি সিংয়ের মাধ্যমে আমি কমিটির সদস্যদের অনুরোধ করেছি।’
ভোলে বাবার আইনজীবী এপি সিং বলেন, ‘আমাদের কাছে ক্ষতিগ্রস্তদের জেলাভিত্তিক তালিকা রয়েছে। নারায়ণ সাকার হরির ট্রাস্ট পদদলিত হয়ে নিহতদের পরিবারের শিক্ষা, স্বাস্থ্য ও বিয়ের খরচ বহন করবে।’ এ সময় তিনি আরও বলেন, তার মক্কেল আত্মসমর্পণ করেছেন, গ্রেপ্তার হননি। হাথরাস পুলিশ জানিয়েছে, পদদলিত হয়ে হতাহতের ঘটনায় প্রধান আসামি দেবপ্রকাশ মধুকরকে দিল্লিতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ‘সৎসঙ্গের’ প্রধান সেবকের দায়িত্বে ছিলেন।
সূত্র : দ্য হিন্দু