× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন স্লোভাক প্রধানমন্ত্রী ফিকো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১৪:৫২ পিএম

আপডেট : ০৬ জুলাই ২০২৪ ১৭:১২ পিএম

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। ছবি : সংগৃহীত

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। ছবি : সংগৃহীত

মে মাসের মাঝামাঝি সময়ে বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর শুক্রবার (৫ জুলাই) প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো।

শুক্রবার ব্রাতিস্লাভার ডেভিন ক্যাসেলে দেশটির সরকারি ছুটির দিন সেইন্টস সিরিল ও মেথোডিয়াস দিবস উপলক্ষে একটি সন্ধ্যা অনুষ্ঠানে উপস্থিত হন ফিকো। সেখানে তিনি ১১ শতাব্দীরও বেশি পুরোনো একটি মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন।  

ফিকো বলেছেন, ‘ইউরোপ ও স্লোভাকিয়া আজকে যতটা বিভক্ত ততটা বিভক্ত এর আগে কখনোই ছিল না।’ 

তিনি কিয়েভ ও মস্কো সফরের জন্য হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের প্রশংসা করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার স্বাস্থ্যের অবস্থা ভালো হলে আমিও তার সঙ্গে এ সফরে যোগ দিতাম।’  

তার মতে, এ বিষয়ে কখনোই পর্যাপ্ত শান্তি আলোচনা, শান্তি উদ্যোগ নেওয়া হয়নি।   

স্লোভাকিয়ার ক্ষতি করে এমন সব অর্থহীন প্রগতিশীল ও উদার মতাদর্শের বিরুদ্ধে প্রতিরক্ষা গঠনের আহ্বানও জানিয়েছেন তিনি।  

গত ১৫ মে স্লোভাকিয়ার মধ্যাঞ্চলীয় শহর হ্যান্ডলোভায় এক সরকারি সভায় সভাপতিত্ব শেষে সমর্থকদের অভিবাদন জানানোর সময় ফিকোর ওপর খুব কাছ থেকে বন্দুক হামলা করা হয়। তার  ওপর পরপর চারটি গুলি করা হয়। এতে দুটি গুলি তার শরীরে চারটি লাগে। এরপর তার কয়েকবার অস্ত্রপচার হয়। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হওয়ায় এতোদিন জনসমক্ষে  উপস্থিত হননি তিনি। 

সূত্র : রয়টার্স, সিনহুয়া 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা