× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন মাসুদ পেজেশকিয়ান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১০:৪৫ এএম

আপডেট : ০৬ জুলাই ২০২৪ ১২:১২ পিএম

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির মধ্যপন্থী আইনপ্রণেতা  মাসুদ পেজেশকিয়ান। শনিবার (৬ জুলাই) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। 

মন্ত্রণালয়টি বলেছে, ‘শুক্রবার সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে পেজেশকিয়ান ইরানের পরবর্তী প্রেসিডেন্টন হয়েছেন।’ 

এ নির্বাচনে পেজেশকিয়ানের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী সাবেক পরমাণু আলোচক সাঈদ জালিলির হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ।    

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, দেশটির কর্তৃপক্ষের দেওয়া ভোট গণনায় শুক্রবারের নির্বাচনের পর ১ কোটি ৩৫ লাখ ভোট পেয়েছেন জালিলি। তার বিপরীতে ১ কোটি ৬৩ লাখ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন পেজেশকিয়ান।  

বার্তা সংস্থা এপি জানিয়েছে, পেজেশকিয়ানের সমর্থকরা শনিবার ভোরে আলো ফোটার আগেই বিজয় উদ্‌যাপন করতে তেহরান ও অন্যান্য শহরের রাস্তায় নেমে আসে। 

গত মে মাসের শেষের দিকে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হওয়ায় দেশটিতে এ আগাম নির্বাচন অনুষ্ঠিত হল। ২৮ জুন আগাম প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে এ যাবৎকালের সবচেয়ে কম সংখ্যক ভোটার অংশগ্রহণ করেন। ওইদিন ৬০ শতাংশেরও বেশি ভোটার আগাম নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। আর দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৫ জুলাই। 

রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, পেজেশকিয়ানের এ বিজয়ের মধ্য দিয়ে দেশটিতে একটি বাস্তববাদী পররাষ্ট্রনীতি প্রসারিত হতে পারে। ২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে বৃহৎ শক্তিগুলোর সঙ্গে আলোচনা স্থগিত হয়ে আছে। সে চুক্তিটি পুনরুজ্জীবিত করতে স্থগিত আলোচনায় উত্তেজনা প্রশমিত হতে পারে । ইরানে সামাজিক উদারীকরণ ও রাজনৈতিক বহুত্ববাদের সম্ভাবনা বাড়তে পারে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা