× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারা থাকছেন স্টারমারের মন্ত্রিসভায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ০৯:৩০ এএম

আপডেট : ০৬ জুলাই ২০২৪ ১০:৪৯ এএম

ব্রিটেনের নতুন চ্যান্সেলর অব দ্য এক্সচেকার রিচেল রিভস (ওপরে বাঁ থেকে), ইভেট কুপার, অ্যাঞ্জেলা রেইনার ও ডেভিড ল্যামি। ছবি : সংগৃহীত

ব্রিটেনের নতুন চ্যান্সেলর অব দ্য এক্সচেকার রিচেল রিভস (ওপরে বাঁ থেকে), ইভেট কুপার, অ্যাঞ্জেলা রেইনার ও ডেভিড ল্যামি। ছবি : সংগৃহীত

বিপুল ভোটে জয়ী হওয়ার পর যুক্তরাজ্য লেবার পার্টির নবনির্বাচিত প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশ করেছেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি রাজনৈতিক পদে যাচ্ছেন নারীরা। স্টারমার তার মন্ত্রিসভার শীর্ষ পদের জন্য বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা ব্যক্তিদের বেছে নিয়েছেন।

স্টারমার রিচেল রিভসকে ব্রিটেনের প্রথম নারী চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন। এ পদটি অর্থমন্ত্রীর পদ নামেও পরিচিত। এ পদটি যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর পরে বিতর্কিতভাবে সরকারের দ্বিতীয় শক্তিশালী পদ। 

৪৫ বছর বয়সি রিভস সমাজমাধ্যমে তার এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের তাৎপর্য স্বীকার করে লিখেছেন, ‘প্রতিটি মেয়ে ও নারী যারা এ পোস্টটি পড়ছেন তাদের বলছি, আজ দেখান যে আপনার উচ্চাকাঙ্ক্ষার কোনো সীমা থাকা উচিত না।’

রিভস বিবিসিকে বলেছেন, ‘রাজকোষে বিপুল পরিমাণ অর্থ নেই। উত্তরাধিকারসূত্রে যে চ্যালেঞ্জ আমি পেয়েছি, তার মাত্রা আমি জানি।’

এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ৫৫ বছর বয়সি ইভেট কুপার। তিনি এর আগেও দুবার লেবার পার্টির স্বরাষ্ট্র বিষয়ক পয়েন্টপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

৫১ বছর বয়সি আইনজীবী ডেভিড ল্যামিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ল্যামি লেবার পার্টির প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউনের মন্ত্রিসভায়ও মন্ত্রি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ৪৪ বছর বয়সি অ্যাঞ্জেলা রেইনার। ট্রেড ইউনিয়নে কয়েক বছর কাজ করার পর তিনি নয় বছর আগে সংসদে প্রবেশ করেন।


সূত্র : জিও নিউজ
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা