× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজার মেডিকেল শিক্ষার্থীরা পাকিস্তানে শিক্ষা সমাপ্ত করবে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১৫:৩৮ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১৬:১৭ পিএম

ইসরায়েলি বোমা হামলায় আহত ফিলিস্তিনি শিশুদের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২০২৩ সালের ২৩ অক্টোবর গাজা উপত্যকার রাফা থেকে তোলা। ছবি : সংগৃহীত

ইসরায়েলি বোমা হামলায় আহত ফিলিস্তিনি শিশুদের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২০২৩ সালের ২৩ অক্টোবর গাজা উপত্যকার রাফা থেকে তোলা। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকার মেডিকেল শিক্ষার্থীদের মানবিক কারণে পাকিস্তানে শিক্ষা শেষ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বৃহস্পতিবার (৪ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। 

মুমতাজ আরও জানিয়েছেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই গাজা থেকে ২০-৩০ জনের ব্যাচে ফিলিস্তিনি শিক্ষার্থীরা পাকিস্তানের মেডিকেল কলেজগুলোতে যোগ দেবে। মোট একশত ফিলিস্তিনি শিক্ষার্থী পাকিস্তানের  মেডিকেল কলেজগুলোতে ভর্তি হবে বলে আশা করা হচ্ছে।  

দেশটির মুখপাত্রের মতে, পাকিস্তানে গাজার শিক্ষার্থীরা কার্ডিওলজি, অর্থোপেডিক্স, অনকোলজি, পেডিয়াট্রিক্স ও অস্ত্রপচারের ক্ষেত্রে তাদের মেডিকেল শিক্ষা সম্পন্ন করতে পারবে। এতে করে তারা গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থার সংকট মোকাবিলায় সহায়তা করতে পারবে। আহতদের চিকিৎসা করতে পারবে।  

সূত্র : সিনহুয়া, আরব নিউজ


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা