× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন

ব্যাপক উদাসীনতার মধ্যেই দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১৪:৩৯ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১৬:৩৬ পিএম

ইরানের প্রেসিডেন্ট পদপ্রার্থী সাইদ জলিলি জনতার দিকে হাত নাড়ছেন। শুক্রবার (৫ জুলাই) ইরানের তেহরানে। ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট পদপ্রার্থী সাইদ জলিলি জনতার দিকে হাত নাড়ছেন। শুক্রবার (৫ জুলাই) ইরানের তেহরানে। ছবি : সংগৃহীত

আঞ্চলিক উত্তেজনা ও তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে অচলাবস্থার প্রেক্ষাপটে ইরানে ভোটারদের মধ্যে উদাসীনতা বিরাজ করছে। এর মধ্যেই আজ প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে।

শুক্রবার (৫ জুলাই) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে; যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে সাধারণত এ সময় মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়।

প্রাথমিক পরিসংখ্যান আগে প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকলেও চূড়ান্ত ফলাফল শনিবার (৬ জুলাই) ঘোষণা করা হবে।

এ নির্বাচনে মধ্যপন্থী আইনপ্রণেতা মাসুদ পেজেশকিয়ান ও কট্টরপন্থী সাবেক পরমাণু আলোচক সাঈদ জালিলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।

গত মে মাসের শেষের দিকে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হওয়ায় দেশটিতে আগাম ‍নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২৮ জুন আগাম প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে এ যাবৎকালের সবচেয়ে কম সংখ্যক ভোটার অংশগ্রহণ করেন। ওইদিন ৬০ শতাংশেরও বেশি ভোটার আগাম নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। সমালোচকরা নির্বাচনে কম অংশগ্রহণ করার বিষয়টিকে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতি ইরানি জনগণের অনাস্থা ভোট হিসেবে দেখছেন। 


সূত্র : রয়টার্স
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা