× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়, প্রধানমন্ত্রী হবেন স্টারমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১১:১২ এএম

আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১১:২৬ এএম

কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে। ছবি : সংগৃহীত

কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে লেবার পার্টি। দলটির প্রধান নেতা কেয়ার স্টারমার হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। দীর্ঘ ১৪ বছর পর কনজারভেটিভ সরকারের অবসান ঘটেছে। শুক্রবার (৫ জুলাই) ভোট গণনার ফলাফল প্রকাশিত হয়েছে। যাতে নির্বাচনসংক্রান্ত পূর্বাভাস সঠিক বলে প্রমাণিত হয়েছে।

৬৫০ আসনের মধ্যে এখন পর্যন্ত ৪৬৭টির ফলাফল ঘোষিত হয়েছে। এর মধ্যে লেবার পার্টি ৩২৬ আসনে জয় লাভ করেছে। এদিকে সুনাকের কনজারভেটিভ পার্টি মাত্র ৭১টি আসন পেয়েছে।

বিবিসি, আইটিভি ও স্কাই নিউজের এক্সিট পোল কয়েক ঘণ্টা আগে নির্বাচনে কোন দল কতটি আসন পাবে তার পূর্বাভাস দিয়েছিল। তাতে বলা হয়েছিল, লেবার পার্টি ৪১০টি আসনে নিরঙ্কুশ জয় পাবে ও কনজারভেটিভরা এবারের নির্বাচনে মাত্র ১৪৪টি আসন পাবে। ভোট গণনা এখনও শেষ হয়নি। কিন্তু তাদের লেবার পার্টির নিরঙ্কুশ জয়লাভের পূর্বাভাসটি সত্য বলে প্রমাণিত হয়েছে। 

এদিকে ফলাফল আসার আগেই স্যার কেয়ার স্টারমারকে ফোন করে নির্বাচনে তার জয়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন ঋষি সুনাক। তার পরাজয় মেনে নিয়ে রিচমন্ড ও নর্দার্ন অ্যালার্টনে সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘আমি দুঃখিত। পরাজয়ের দায় আমার।’

সূত্র : বিবিসি, সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা