প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১০:০৩ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১০:৪৩ এএম
যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সাধারণ নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন। কেয়ার স্টারমারের লেবার পার্টি ব্যাপক ভোটে এগিয়ে আছে। তাই শুক্রবার (৫ জুলাই) নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন তিনি।
রিচমন্ড ও নর্দার্ন অ্যালার্টনে সমর্থকদের উদ্দেশে ঋষি সুনাক বলেছেন, ’এ সাধারণ নির্বাচনে লেবার পার্টি জয়ী হয়েছে। আমি স্যার কেয়ার স্টারমারকে ফোন করে তার জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। আজ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতার হাতবদল হবে। এটি দেশের স্থিতিশীলতা ও ভবিষ্যতের প্রতি আমাদের সবার মনে আস্থা জোগাবে।’
ঋষি সুনাক তার পরাজয় মেনে নিয়ে আরও বলেছেন, ‘আমি দুঃখিত। পরাজয়ের দায় আমার।’
এখন পর্যন্ত লেবার পার্টি ৩০৫ আসনে জয় লাভ করেছে। এদিকে সুনাকের কনজারভেটিভ পার্টি মাত্র ৬১ আসনে এগিয়ে রয়েছে। এতে স্পষ্টত দেখা যাচ্ছে, সুনাকের দলের জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে ব্যাপক ভোটে জয়ের জন্য প্রস্তুত লেবার পার্টি।
আশা করা হচ্ছে, ঋষি সুনাকের দলকে পরাজিত করে ১৪ বছরের টালমাটাল কনজারভেটিভ সরকারের অবসান ঘটাবে লেবার পার্টি। পার্লামেন্ট নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে দলটি। কেয়ার স্টারমার হবেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী।