প্রবা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২ ১৫:০৬ পিএম
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, ২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল এবং সেই মুহূর্তটি তার কাছে ‘এখনও বেদনাদায়ক।’
এনডিটিভি জানিয়েছে, তিনি তার নতুন বই 'দ্য লাইট উই ক্যারি' প্রকাশের আগ মুহূর্তে এসব কথা বলেন।
ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদের লড়াইয়ের ঘোষণার তিনি এমন মন্তব্য করলেন।
এদিকে, ট্রাম্প বলেছেন তিনি ‘আমেরিকানদের আবার মহান এবং গৌরবময় করে তোলার লক্ষ্যেই লড়াই করবেন।’
মিশেল বিবিসিকে বলেন, ‘২০১৬ সালের নির্বাচন সবকিছুর সরাসরি তিরস্কার হোক বা না হোক, এটি আঘাত আমাকে করেছিল। এটি এখনও কষ্ট দেয়। এটি একটি সাধারণ রাজনৈতিক পরাজয়ের চেয়ে বেশি মনে হয়েছিল।’
মিসেস ওবামা ২০০৯ এবং ২০১৭ সাল পর্যন্ত তার স্বামী বারাকের সাথে হোয়াইট হাউসে ছিলেন।
তিনি বলেন, ‘যখন আমি চারপাশে তাকাই এবং আরও যুক্তিযুক্তভাবে চিন্তা করি, তখন আমি মনে করি, বিশ্বের তরুন সমাজ আমাদের কাজের কারণে আমাদের সম্পর্কে আলাদাভাবে চিন্তা করছে।’
বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ৪৪ তম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান-আমেরিকান রাষ্ট্রপতি।
মার্কিন সংবিধানের বিধান অনুযায়ী তাকে তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হয়েছিল।
ইতিমধ্যে ট্রাম্প তার পুনঃনির্বাচনের প্রার্থীতা ঘোষণা করেছেন। তিনি নির্বাচন কমিশনে তার সহযোগীদের মাধ্যমে কাগজপত্র জমা দিয়েছেন।