× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হঠাৎ ইউক্রেন সফর করলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ২২:১২ পিএম

মঙ্গলবার কিয়েভে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে স্বাগত জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি Ñসংগৃহীত

মঙ্গলবার কিয়েভে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে স্বাগত জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি Ñসংগৃহীত

২০২২ সালের পর মঙ্গলবার আবার কিয়েভে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে চলা এই যুদ্ধ শুরুর পর এই প্রথম তিনি ইউক্রেন সফর করছেন। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ক্ষমতাসীন নেতাদের মধ্যে অরবান রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। একমাত্র তিনিই এই যুদ্ধ শুরু হওয়ার পরও রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখেছেন। তিনি কিয়েভে অস্ত্র পাঠাতে বরাবরই অস্বীকার করেন এবং যুদ্ধের কারণে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বারবার সমালোচনা করেছেন।

ভিক্টর অরবানের প্রেস সেক্রেটারি বার্টালান হাভাসি জাতীয় বার্তা সংস্থা এমটিআইকে বলেছেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার জন্য অরবান কিয়েভে পৌঁছেছেন।’ রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা ও হাঙ্গেরি-ইউক্রেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে জেলেনস্কির সঙ্গে অরবান কথা বলবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র জোল্টান কোভাকস।

উল্লেখ্য, নানা উদ্বেগ থাকার পরও গত সোমবার হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের রোটেটিং প্রেসিডেন্সির দায়িত্ব গ্রহণ করেছে। দায়িত্ব নেওয়ার পর তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ‘সৎ মধ্যস্থতাকারী’ হওয়ার প্রতিশ্রুতি দেয়। সম্ভবত এই ঘোষণার পরই অরবান ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছেন। ব্লকের প্রধান হিসেবে এই সফরে মধ্যস্থতায় তিনি কতটা সফল হবেন তা নিয়ে শঙ্কা রয়েছে। তবে এই সফরে ইউক্রেনের পশ্চিমাংশে অবস্থিত হাঙ্গেরিয়ান সংখ্যালঘুদের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সূত্র : দ্য হিল

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা