× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে শতাধিক নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১৯:৪৮ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৪ ২০:০৮ পিএম

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে শতাধিক নিহত

ভারতের উত্তর প্রদেশের হাতরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ১০৭ জন নিহত হয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

তবে এনডিটিভি অন্তত ৮৭ জনের নিহতের খবর জানিয়েছে। আর ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে- হতাহতের সংখ্যা প্রায় ৬০। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২ জুলাই) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, একজন ধর্মীয় প্রচারক হাতরাস জেলার সিকান্দ্রারাউ এলাকার রতিভানপুর গ্রামে আয়োজিত ‘সৎসঙ্গ’ (প্রার্থনাসভা) অনুসারীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

চিফ মেডিক্যাল অফিসার রাজকুমার আগরওয়াল জানিয়েছেন, এখন পর্যন্ত ২৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। আহত হয়েছেন বেশ কয়েকজন। হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাদের।

দেশটির পুলিশ বলছে, অনুষ্ঠানস্থলে অনেক মানুষ থাকায় প্রচণ্ড গরমে একপর্যায়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়। এরপর অনেক মানুষ একসঙ্গে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। এসময় পদদলিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার খোঁজখবর নিয়েছেন এবং পরিস্থিতি নজরে রাখছেন। ঘটনা খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত দল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আদিত্যনাথ বলেছেন, ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনা করতে এবং আহতদের যথাযথ চিকিৎসা দিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পদদলিত হয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা