× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি হামলায় খান ইউনিস ছাড়ছেন ফিলিস্তিনিরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১৭:৪৯ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৪ ১৮:২৭ পিএম

ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত

গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসে ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জনের বেশি।

সোমবার (১ জুলাই) রাতে এ হামলা চালানো হয়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ও একটি মেডিকেল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

হামলা থেকে বাঁচতে অন্যত্র চলে যাচ্ছেন অঞ্চলটির বাসিন্দারা। এলাকা ছাড়ছেন এ অঞ্চলের হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং চিকিৎসা কর্মীরাও। রেড ক্রস রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর প্রক্রিয়ায় সাহায্য করেছে বলে জানা গেছে।

গাজায় ইউএন এজেন্সি ফর ফিলিস্তিনি শরণার্থী (উনরওয়া) এর কর্মকর্তা লুইস ওয়াটারিজ বলেন, এ অঞ্চলে, রাফাহ সামরিক অভিযানের পরে লোকেরা ইতোমধ্যেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত, কাঠামোগতভাবে অনিরাপদ ভবনগুলোতে আশ্রয় নিয়েছিল। আবার তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হওয়ায় তারা কোথায় যেতে পারে!

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় তাদের সর্বশেষ অভিযানের বিষয়ে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, ‘তারা সোমবার খান ইউনিস এলাকা থেকে ইসরায়েলের দিকে ছোড়া প্রায় ২০টি প্রজেক্টাইলের প্রতিক্রিয়া জানিয়েছে। যার মধ্যে একটি অস্ত্রাগার, অপারেশনাল সেন্টার এবং অতিরিক্ত সন্ত্রাসী অবকাঠামো সাইট রয়েছে।’

আইডিএফ বলেছে, হামাস বেসামরিক অবকাঠামো এবং বেসামরিক জনগণকে ঢাল হিসেবে ব্যবহার করছে যা পদ্ধতিগতভাবে আন্তর্জাতিক আইন ‘লঙ্ঘন’।

এ বছরের শুরুতে হামাসের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে খান ইউনিসের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায়। তা সত্ত্বেও, অনেকে রাফাতে ইসরায়েলের আক্রমণ থেকে আশ্রয় নিতে খান ইউনিসে ফিরে আসে। ফের নতুন হামলার আশঙ্কায় এ এলাকা থেকে সরে যাচ্ছেন বাসিন্দারা।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা