× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রুডোর বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ জিনপিংয়ের

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২ ১০:৩৫ এএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২২ ১১:১৫ এএম

জাস্টিন ট্রুডো ও শি জিনপিং। ছবি : সংগৃহীত

জাস্টিন ট্রুডো ও শি জিনপিং। ছবি : সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে জি২০ সম্মেলনে আগেকার বৈঠকের বিস্তারিত তথ্য ফাঁস করার অভিযোগ এনেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বিবিসি জানায়, সম্মেলনের আগে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত আলাপ হয়। তা রেকর্ড করে গণমাধ্যম। সে রেকর্ডে তাদের কাছাকাছি দাঁড়িয়ে দোভাষীর মাধ্যমে কথা বলতে দেখা যায়। এটি চলতি বছরে উভয় নেতার প্রথম আলাপ।

সে সময় শি ট্রুডোকে বলেন, ‘আমরা যা যা আলোচনা করেছি তার সবই পত্রিকায় ফাঁস হয়ে গেছে, এটা ঠিক নয়।’

হাসতে হাসতে মাথা নেড়ে ট্রুডো বলেন, ‘কানাডায় আমরা মুক্ত ও খোলামেলা আলাপে বিশ্বাস করি। আর আমাদের এ ধারা অব্যাহত থাকবে। আমরা একসঙ্গে গঠনমূলক কাজ করার চেষ্টা চালিয়ে যাব। কিন্তু এমন কিছু বিষয় থাকবে যা নিয়ে আমাদের দ্বিমত থাকতে পারে।’

ট্রুডোকে কথা শেষ করতে না দিয়ে ‘আগে সেই পরিস্থিতি তৈরি করুন’ বলে তার সঙ্গে করমর্দন করে সেখান থেকে চলে যান প্রেসিডেন্ট শি।

উভয় নেতার সংক্ষিপ্ত কিন্তু প্রকাশ্য এ ভাববিনিময় চীন ও কানাডার মধ্যকার উত্তেজনাকে তুলে ধরে। ২০১৮ সালে হুয়াওয়ে টেকনোলজিস এক্সিকিউটিভ মেং ওয়ানঝোকে আটক এবং বেইজিংয়ের পরবর্তীতে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই কানাডিয়ানকে গ্রেপ্তারের পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। যদিও পরে তিনজনকেই ছেড়ে দেওয়া হয়।

কিন্তু সম্প্রতি হাইড্রো-কিউবেকের একজন কর্মী ইউয়েশেং ওয়াংকে গ্রেপ্তারের পর উত্তেজনা পুনরুজ্জীবিত হয়। তার বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছিল। কানাডা পুলিশ তাকে গ্রেপ্তারের পর জানিয়েছিল, ওয়াং কানাডার অর্থনৈতিক স্বার্থের ক্ষতি এবং চীনের লাভের জন্য গোপন বাণিজ্যিক নথি চুরি করেছিলেন।

এ অভিযোগ যখন আনা হয়েছিল তখন উভয় নেতা জি২০ সম্মেলনের জন্য ইন্দোনেশিয়ার বালিতে অবস্থান করছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা