× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালে ভূমিধসে শিশুসহ ৯ জন নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জুন ২০২৪ ১৬:২০ পিএম

আপডেট : ২৯ জুন ২০২৪ ১৬:৪৮ পিএম

নেপালে ভূমিধসে ৩ শিশুসহ ৯ জনের মৃত্যু। ছবি : সংগৃহীত

নেপালে ভূমিধসে ৩ শিশুসহ ৯ জনের মৃত্যু। ছবি : সংগৃহীত

নেপালের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিতে ভূমিধসে তিন শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন এক পরিবারের সদস্য। ভূমিধসের সময় তারা ঘুমিয়ে ছিলেন। 

শনিবার (২৯ জুন) রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে গুলমি, পার্শ্ববর্তী সায়াংজা ও বাগলুং জেলায় ঘটনাগুলো ঘটেছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র দিজান ভট্টরাই জানান, গুলমির মালিকা গ্রামে রাতে ভূমিধসের কবলে পড়ে একই পরিবারের পাঁচজন নিহত হন। পরিবারে দুটি শিশুও রয়েছে। তখন ওই পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। এদিকে প্রতিবেশী জেলা স্যাংজায় ভূমিধসে এক নারী এবং তার তিন বছরের মেয়ে মারা গেছে। তাদের বাড়িটিও ধসে গেছে।

অন্যদিকে গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় ভূমিধসে আরও দুজনের মৃত্যু হয়েছে।

জুনের মাঝামাঝি বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে নেপালে ভূমিধস, বন্যা এবং বজ্রপাতের ঘটনায় এখনও পর্যন্ত ৩৫ জন মারা গেছে। দেশটিতে সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকে।

বর্ষা মৌসুমে পার্বত্য নেপালে বেশিরভাগ অঞ্চলেই ভূমিধস এবং আকস্মিক বন্যা একটি সাধারণ ঘটনা। এতে প্রতি বছরই দেশটিতে শত শত মানুষ মারা যায়।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা