প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জুন ২০২৪ ২২:৫১ পিএম
পাঁচ বছর ব্রিটেনের কারাগারে ছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ। এখন তিনি পুরোপুরি
মুক্ত। তবে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ভবিষ্যতে কী করবেন তা এখনও অনিশ্চয়তার
মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এক সমঝোতার ভিত্তিতে মুক্তি পেয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ।
সমঝোতা না হলে তাকে অন্তত ১৭৫ বছর জেল খাটার সাজা দেওয়া হতো। তবে ৫২ বছর বয়সি অ্যাসাঞ্জ
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় সেহুজ্জত পার করেছেন।
আপাতত জুলিয়ান অস্ট্রেলিয়ায়। তার স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জ বৃহস্পতিবার
এক সংবাদ সম্মেলনে জানান, ‘জুলিয়ান প্রতিদিন সমুদ্রে সাঁতার কাটার পরিকল্পনা করেছে।
আরামদায়ক বিছানায় স্বাভাবিকভাবে ঘুমাতে চায় ও। পছন্দমতো খাবার খেতে চায় জুলিয়ান।’ সংবাদ
সম্মেলনে অ্যাসাঞ্জ অবশ্য আসেননি।
তবে সংবাদ সম্মেলনে অ্যাসাঞ্জের স্ত্রী জানিয়েছেন, ‘মানবাধিকার এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা সব সময় কঠোর অবস্থানে থাকব। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করার প্রশ্নই আসে না। জুলিয়ানের এখন কোনো ভয় নেই। ও স্বাধীন। এখন ও আবার আগের মতো যা ইচ্ছে করতে পারে।’
সূত্র : এপি নিউজ