আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২২ ১৬:৫১ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২২ ১৯:০৪ পিএম
মার্কিন রণতরী ইউএসএস রোনাল্ড রিগান
তাইওয়ানের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম উপকূলের জলসীমায় দংফেং নামে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে। তবে বেইজিং বলছে, মহড়া থেকে সাধারণ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (৪ আগস্ট) স্থানীয় সময় ১টা ৫৬ মিনিটে মিসাইল উৎক্ষেপণ করে বেইজিং। চীনের পিপলস লিবারেশন আর্মি দংফেং ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনার প্রতিক্রিয়ায় তারা নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা সচল করেছে। তাদের দাবি, চীনের এ পদেক্ষেপ অযৌক্তিক। এর কারণে তাইওয়ানের আঞ্চলিক শান্তি নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
অন্যদিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনার পর যুক্তরাষ্ট্রের ইউএসএস রোনাল্ড রিগান নৌবহর তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে রওনা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মুখপাত্র।
তিনি বলেন, ইন্দো-প্যাসিফিক মুক্ত ও অবাধ রাখতে ইউএসএস রোনাল্ড রিগান ও তার বহর নিয়মিত টহলের অংশ হিসেবে ফিলিপাইন সাগর হয়ে তাইওয়ান জলসীমার দিকে অগ্রসর হচ্ছে।
/এনএস/জেআই/