× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে প্রচণ্ড গরমে ৫ শতাধিক মানুষের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জুন ২০২৪ ১২:১৭ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৪ ১৩:০৫ পিএম

করাচিতে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তির আশায় মুখে পানি স্প্রে করছেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত

করাচিতে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তির আশায় মুখে পানি স্প্রে করছেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণাঞ্চল করাচিতে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে লাশের সংখ্যাও বেড়েই চলেছে। মাত্র ছয় দিনে অঞ্চলটিতে ৫ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

দেশটির ইধি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তারা সাধারণত প্রতিদিন করাচি শহরের মর্গে ৩০ থেকে ৪০টি মরদেহ নিয়ে যায়। কিন্তু গত ছয় দিনে তারা ৫৬৮টি মরদেহ সংগ্রহ করেছে। তার মধ্যে শুধু মঙ্গলবারই ১৪১ জনের মরদেহ সংগ্রহ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করাচিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর পর থেকে মৃতের সংখ্যা বাড়ছে। তবে প্রত্যেকের মৃত্যুর কারণ আলাদা করে কী ছিল তা এখনও জানা যায়নি।

মানুষ সাহায্যের জন্য হাসপাতালে ছুটছে।

বুধবার করাচি সিভিল হাসপতালের জরুরি বিভাগের প্রধান ডা. ইমরান সারওয়ার শেখ বলেছেন, ‘হাসপাতালটিতে রবিবার থেকে বুধবার পর্যন্ত ২৬৭ ব্যক্তি হিটস্ট্রোক করে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আসা বেশিরভাগ মানুষের বয়স ৬০ বা ৭০-এর ঘরে। ৪৫ বছরের আশপাশেও কিছু মানুষ ভর্তি হয়েছে। এমনকি ২০-এর ঘরে বয়স এমন এক দম্পতিও হিটস্ট্রোক করে ভর্তি হয়েছে।’ 

যারা হাসপাতালে ভর্তি হতে আসছেন তাদের মধ্যে বমি, ডায়রিয়া, উচ্চ জ্বরসহ বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে।

ডন পত্রিকায় বলা হয়েছে, করাচি শহরের রাস্তায় জরুরি বিভাগের কর্মীরা প্রায় ৩০ জনের মরদেহ উদ্ধার করেছে।

এ বিষয়ে পুলিশ সার্জন সুমাইয়া ডন পত্রিকাকে বলেছেন, ‘এদের অনেকেই সন্দেহভাজন মাদকাসক্ত। কিন্তু তাদের দেহে আঘাতের কোনো চিহ্ন নেই।’

পাকিস্তানের কেবল করাচিই তীব্র গরমের সঙ্গে লড়াই করছে না, অন্যান্য অংশেও মানুষ প্রচণ্ড গরমের সঙ্গে লড়াই করছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোয় পাকিস্তানের প্রতিবেশী দেশগুলোও চরম ও মারাত্মক তাপমাত্রায় ভুগছে।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা