× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুন ২০২৪ ১৬:২৩ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৪ ১৬:৫৮ পিএম

ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। ছবি : সংগৃহীত

ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। ছবি : সংগৃহীত

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোটের মনোনীত প্রার্থী ওম বিড়লা দ্বিতীয় মেয়াদে লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। 

বুধবার (২৬ জুন) বেলা ১১টায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  ধ্বনিভোটের মাধ্যমে লোকসভায় স্পিকার নির্বাচন করা হয়েছে। বিড়লার বিপক্ষে স্পিকার নির্বাচনে দাঁড়িয়েছিলেন কংগ্রেস সাংসদ কোডিকুন্নিল সুরেশ। 

ভোটাভুটি শেষে প্রোটেম স্পিকার বি মাহতাব বিড়লাকে স্পিকার নির্বাচনে জয়ী ঘোষণা করে বলেন, ‘আমি ওম বিড়লাকে নির্বাচিত স্পিকার ঘোষণা করছি।’  

প্রধানমন্ত্রী মোদি বিড়লাকে তার জয়ে অভিনন্দন জানিয়েছেন। আর বলেছেন, তার আগেরবারের স্পিকার হওয়ার অভিজ্ঞতা তাকে দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।  

জাতির প্রতি বিড়লার অবদানের কথা স্বীকার করে মোদি তার ভাষণে বলেন, ‘স্পিকারের চেয়ার আপনার, দয়া করে গ্রহণ করুন। এটা সম্মানের বিষয় যে আপনি দ্বিতীয়বারের মতো এ চেয়ারে নির্বাচিত হয়েছেন। আপনার মিষ্টি হাসি পুরো সভাকে খুশি রাখে। আমি পুরো সভার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই । আমরা আগামী পাঁচ বছরের জন্য আপনার দিকনির্দেশনার অপেক্ষায় রয়েছি।’

কংগ্রেস নেতা রাহুল গান্ধীও তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বিরোধী দল আপনাকে আপনার কাজে সহায়তা করবে। আমার দৃঢ় বিশ্বাস আপনি আমাদের সংসদে কথা বলার সুযোগ দেবেন। সরকারের কাছে হয়তো রাজনৈতিক ক্ষমতা আছে, কিন্তু বিরোধী দলও জনগণের প্রতিনিধিত্ব করে। বিরোধী দলকে কথা বলার সুযোগ দিয়ে আপনি ভারতের সংবিধান রক্ষার দায়িত্ব পালন করবেন।’  

দুবার সাংসদ নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালে বিড়লা প্রথম মেয়াদে ভারতের লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছিলেন। তিনি এবারের লোকসভা নির্বাচনে রাজস্থানের কোটা থেকে তৃতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন।  

স্পিকার পদটি সাধারণত জ্যেষ্ঠ নেতাদের জন্য সংরক্ষিত থাকে। সাধারণত স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে ঐকমত্যের মাধ্যমে।  

ভারতের ইতিহাসে ২০২৪ সালের ১৮তম লোকসভা নির্বাচনের আগ পর্যন্ত তিনবার লোকসভার স্পিকারের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথমবার লোকসভার স্পিকারের জন্য নির্বাচন হয়েছিল ১৯৫২ সালে, দ্বিতীয়বার ১৯৬৭ সালে ও তৃতীয়বার ১৯৭৬ সালে। এরপর দীর্ঘ ৪৮ বছর পর এবার চতুর্থবারের মতো লোকসভার স্পিকারের জন্য নির্বাচন হয়েছে। 

সূত্র : হিন্দুস্তান টাইমস, দ্য ইকোনোমিক টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা